কোন কিছু নিয়ে পরিহাস করতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরিহাস সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে কোন কিছু নিয়ে কখনো পরিহাস করতে নেই। একজন গরিব মানুষের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে এবং এই সমস্যাগুলো দেখে যদি আমরা তাদেরকে পরিহাস করতে থাকি তাহলে কিন্তু সেই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাবে এবং একটা সময় আপনাকে সেই একই ধরনের কষ্ট পেতে হবে। আসলে এই জীবনে যদি আমরা ভালো মানুষ হয়ে বেঁচে থাকতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের ভালো কাজকর্ম করতে হবে এবং মানুষের জন্য সব সময় ভালো কিছু করার জন্য চেষ্টা করতে হবে। কিছু কিছু মানুষ আছে যারা নিজেরা কখনো জীবনে উন্নতি করতে পারে না এবং মানুষের উন্নতি দেখলে তারা সবসময় হিংসা করে এবং তাদেরকে বিভিন্নভাবে রাগানোর চেষ্টা করে।
আসলে এই মানুষগুলো কখনো অন্য মানুষের উপকার করতে চায়না এবং সব সময় চেষ্টা করে কি করে অন্যান্য মানুষগুলো বিভিন্ন ধরনের বিপদে পড়ে যায়। আমরা যদি এই মানুষগুলোকে তাদের বিপদ থেকে উদ্ধার করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভাল মানুষ হতে হবে। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনার জীবনে যদি কোন ধরনের অভাব থাকে এবং সেই অভাবটা নিয়ে অন্য কেউ যদি কোন ধরনের পরিহাস করে তাহলে কিন্তু এতে আপনার সবথেকে বেশি কষ্ট হবে এবং এই কষ্ট আপনি কারো সাথে শেয়ার করতে পারবেন না। আসলে আমরা এমন কিছু কখনোই করবো না যাতে করে অন্য মানুষগুলো আমাদের কথার জন্য কষ্ট পেয়ে থাকে।
একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষের কখন কি হবে আমরা কিন্তু তা কখনো কল্পনা করতে পারি না। অর্থাৎ আমাদের জীবনের বিভিন্ন ধরনের সমস্যা আসতে পারে এবং এই সমস্যাগুলো যদি আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারি তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য আমাদের সকলকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে যাতে করে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি। আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় মানুষের উন্নতি দেখতে চায় না এবং তাদের জীবনে যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে তারা সেই জিনিসটা নিয়ে অনেক বেশি পরিহাস করে থাকে। এই জিনিসগুলো একটি ভুল বিষয় এবং এই জিনিসগুলোর জন্য কিন্তু অন্যান্য মানুষ গুলো খারাপ হয়ে যায়।
তাই তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে মানুষের ব্যর্থতা থেকে আমরা কখনো হিংসা করার চেষ্টা করবো না এবং সবসময় চেষ্টা করব মানুষ কি করে সফলতা অর্জন করতে পারে। আসলে অন্যান্য মানুষের সাথে যদি আমরা জীবনের চেষ্টা করতে পারি যাতে করে আমরাও জীবনে সফলতা অর্জন করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবো। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই জীবনটাকে যারা সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন না তারা কিন্তু জীবনে কখনো উন্নতি লাভ করতে পারে না এবং জীবনের প্রতিটা মুহূর্তে তার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং বিভিন্ন কষ্টে তাদের দিন কেটে যায়।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
