কাপুরুষদের মতো হেরে গেলে চলবে না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কাপুরুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


march-2831329_1280.webp



লিংক


পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে সবাই বিভিন্নভাবে চেষ্টা করে যে কি করে সামনের দিকে এগিয়ে যাওয়া যায়। অর্থাৎ এই প্রতিযোগিতার জায়গায় কেউ কখনো কাউকে সাহায্য করেনি এবং সবাই সবার নিজের মত করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। কিন্তু এই পৃথিবীতে যারা কাপুরুষ শ্রেণীর লোক তারা কিন্তু জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কাপুরুষের মতো জীবন যুদ্ধে হেরে যাই তাহলে কিন্তু আমরা কখনো আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের পুরো জীবনটা বিভিন্ন খারাপ সময়ের মধ্য দিয়ে কাটতে থাকবে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে বীরের মতো লড়াই করতে হবে এবং সামনে যদি কোন ধরনের সমস্যা আসে এই সমস্যাগুলো সমাধান করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। কেননা আপনি যদি জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য কোন রূপ চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং জীবনের প্রত্যেকটা সময় আপনার অনেক বেশি খারাপ যাবে।এই পৃথিবীতে যারা জীবনে উন্নতি লাভ করতে পারে তাদেরকেই অন্যান্য মানুষ গুলো বেশি সম্মান করে এবং তাদের কাছাকাছি থাকার জন্য সবাই চেষ্টা করে।


কিন্তু আপনি যদি জীবনে যতই পরিশ্রম করুন না কেন আপনি যদি সফলতা অর্জন করতে না পারেন তাহলে কেউ আপনাকে কখনো পছন্দ করবে না এবং সবাই কিন্তু আপনার থেকে দূরে থাকার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি একটা সময় জীবনে উন্নতি লাভ করতে পারেন তাহলে দেখবেন যে সবাই আপনার কাছে থেকে আপনার চলা পথে তারাও এগিয়ে চলার চেষ্টা করবে এবং আপনাকে অবশ্যই সবাই অনেক বেশি সম্মান করবে। এজন্য কাপুরুষদের মতো কখনো হেরে গেলে চলবে না বরং আবার পুনরায় চেষ্টা করতে হবে যাতে করে আমরা আবার জীবনে নতুন করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি এবং জীবনটাকে সঠিকভাবে আমরা উপভোগ করতে পারি।


এভাবে যদি আমরা সবাই মিলে আমাদের নিজেদের জীবনটাকে জয়ের মাধ্যমে উপভোগ করতে পারি তাহলে কিন্তু সেখানে আমরা সবাই আলাদা ধরনের একটা শান্তি খুঁজে পাবো। এজন্য আমাদের সবসময় চেষ্টা করতে হবে যাতে করে আমরা আমাদের জীবনটাকে একটা ভালো সময়ের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি। এজন্য জীবনে সবাইকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবন যুদ্ধে সকল কাজে তারা যেন জয়লাভ করতে পারে এজন্য অবশ্যই সবাইকে চেষ্টা করতে হবে।আর এভাবে যদি আমরা সবাই মিলে জীবনের চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।