শত্রুতা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শত্রুতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


social-media-3846597_1280.webp



লিংক


এই পৃথিবীতে কখনো অন্য মানুষের সাথে শত্রুতা করতে নেই। আসলে আমরা মানুষের সাহায্যে সবসময় অন্য মানুষ এগিয়ে আসি। এই পৃথিবীতে মানুষ জাতি এখনো টিকে রয়েছে এই একে অন্যের সাহায্যে এগিয়ে আসার জন্য। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাথে শত্রুতা করে মানুষের থেকে দূরে সরে থাকার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালোভাবে বেঁচে থাকতে পারবো না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি এবং মানুষের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু সেই মানুষগুলো সব সময় আমাদের প্রতি একটা ভালো বিশ্বাস নিয়ে তারাও আমাদের পাশে থেকে যাবে।


এই পৃথিবীতে একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করলে দেখতে পাবেন যে বর্তমানে মানুষের সাথে মানুষের শত্রুতা সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। অন্য কোন মানুষ যদি পরিশ্রমের দ্বারা জীবনে বড় হওয়ার চেষ্টা করে তাহলে অন্যান্য খারাপ মানুষ গুলো সব সময় তাদেরকে নিচের দিকে টেনে রাখার চেষ্টা করে। আসলে এই মানুষগুলো খেয়ে দেয়ে কোন কাজ নেই তারা সবসময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে এবং নিজেরা কখনো জীবনে ভালো কিছু করার জন্য কখনো কোন চেষ্টা করে না। এজন্য আমরা সব সময় এই মানুষদের পাশে থেকে মানুষদের সাহায্য করার চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা মানুষ তাদের জীবনটাকে একটু ভালোভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষ হিসেবে অন্য মানুষের শত্রু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মধ্যে কখনো সুখ শান্তি থাকবে না এবং একে অন্যের ক্ষতি করতে আমরা সবসময় ব্যস্ত থাকবো। এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা সমাজে বসবাস করে তারা হল সমাজের সবথেকে বড় শত্রু এবং এই লোকেদের থেকে সবসময় আমাদের দূরে থাকা উচিত। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষ হিসেবে অন্য মানুষের সাহায্য করতে পারি এবং অন্য মানুষের জীবনে সকল সমস্যা দূর করার জন্য আমরা তাদের পাশে থাকতে পারি তাহলে সেই মানুষগুলো অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং তারাও কিন্তু আমাদের বিপদে-আপদে সবসময় এগিয়ে আসার চেষ্টা করবেন।


এভাবে যদি আমরা আমাদের নিজেদের মধ্যে শত্রুতা বৃদ্ধি না করে বরং বন্ধুত্ব নিয়ে একে অন্যের সাহায্য করতে পারি তাহলে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারব যেখানে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে পারবো। আসলে জীবনের প্রধান লক্ষ্য হলো একটু ভালোভাবে। আর আমরা যদি সবাই মিলেমিশে এই ভালোভাবে থাকতে পারি তাহলে আমাদের জীবনে আর কোন কিছুর প্রয়োজন হবে না। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা জীবনে ভালো থাকতে পারি এবং একে অন্য শত্রু না হয়ে বরং একে অন্যের বন্ধু হতে পারি। আর এভাবে আমরা একটা সুন্দর সমাজ সাজাতে পারব যেখানে সবাই মিলেমিশে থেকে দেশের জন্য কাজ করতে পারব প্রতিনিয়ত।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।