মৃত্যুর ভয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মৃত্যুর ভয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে যারা মৃত্যুর ভয় পায় তারা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। আসলে জন্ম যেহেতু আমাদের হয়েছে তাই এই পৃথিবী ছেড়ে একদিন অবশ্যই সবাইকে চলে যেতে হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমরা যদি এই মৃত্যুর ভয় এই পৃথিবীতে কোন ধরনের কাজ না করি তাহলে আমরা কখনো আমাদের মৃত্যুকে জয় করতে পারবো না। একটা জিনিস মনে রাখতে হবে আমরা যদি মৃত্যুর ভয় না পেয়ে নিজেদেরকে সংগ্রামী করে তুলতে পারি এবং সবসময় বিভিন্ন ধরনের পরিশ্রম করতে নিজেদেরকে ব্যস্ত রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা নিজেরা নিজেদের মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সামনের দিকে অবশ্যই এগিয়ে যেতে পারবো।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে সবাই মিলেমিশে একসঙ্গে সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে অবশ্যই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু এই পৃথিবীতে যারা মৃত্যুর ভয় না পেয়ে সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জীবনে ভালো কিছু করতে চায় তারা কিন্তু অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবে। একটা জিনিসের মাধ্যমে কিন্তু আমরা মৃত্যুর পরেও এই পৃথিবীতে বেঁচে থাকব সেটি হলো ভালো কাজ। অর্থাৎ আপনি যদি এই পৃথিবীতে ভালো কাজ করে দিতে পারেন তাহলে কিন্তু মৃত্যুর পরও লোকজন আপনাকে সবসময় মনে রাখবে এবং আপনার এই ভালো কাজকে তারা সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবেন।
আর আপনি যদি নিজেকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চান তাহলে কিন্তু এই জিনিসটাকে কখনো নিজের জীবনের সম্ভব করতে পারবেন না। কারণ এই পৃথিবীতে অনেক মানুষ ছিল যাদের কাছে অর্থের কোন শেষ ছিল না কিন্তু তারা সর্বশেষে মৃত্যুর কাছে হার মেনে গেছে। একটা জিনিস আমরা সব সময় মনে রাখব এই পৃথিবীতে একমাত্র মৃত্যুর ভয় তারাই করে না যারা সবসময় কঠিন পরিশ্রম করে এবং দুরন্ত গতির সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আসলে এইসব মানুষদের জন্য কিন্তু আজ আমাদের পৃথিবীতে যেমন সামনের দিকে এগিয়ে গেছে ঠিক তেমনি তাদের কর্মকান্ডের ফলে প্রত্যেকটা মানুষের বিভিন্নভাবে উপকার হচ্ছে। এজন্য আমরা সব সময় ভালো কাজ করার অবশ্যই চেষ্টা চালিয়ে যাব।
কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা বিষয়ে অবশ্যই লক্ষ্য করে দেখেছি যে মানুষ প্রতিনিয়ত কাজ করে একটু ভালো থাকার জন্য। শুধুমাত্র স্বার্থপরের মত যদি আমরা নিজেদের জন্য কাজ করে যাই তাহলে হয়তোবা এতে করে নিজের ভালো থাকবো কিন্তু আমাদের মৃত্যুর পরে আমাদের এই পৃথিবীতে অস্তিত্বটা চিরদিনের জন্য মুছে যাবে। কিন্তু আমরা যদি অন্য মানুষদের জন্য কাজ করি এবং তাদের জন্য কাজ করতে করতে নিজেদের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে পারি তাহলে কিন্তু আমরা সারা জীবন এই পৃথিবীতে বেঁচে থাকব একটা ভালো জায়গায়। এজন্য কখনো আমরা মৃত্যুর ভয় না পেয়ে বরং মৃত্যুর সাথে লড়াই করতে শিখব। আর সামনের দিকে কি করে আমরা এগিয়ে যেতে পারবো এজন্য আমরা চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
