খারাপ মানুষের চক্র।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে খারাপ মানুষের চক্র সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


rain-1479303_1280.jpg



লিংক


এই পৃথিবীতে খারাপ মানুষের চক্র সব থেকে একটা বিপদজনক জায়গা। অর্থাৎ আপনি যদি একবার খারাপ মানুষের চক্রে পড়ে যান তাহলে কিন্তু সেই চক্র থেকে আপনি খুব সহজে বের হয়ে আসতে পারবেন না। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি ভালো মানুষদের সাথে থাকেন এবং ভালো মানুষদের আশেপাশে ঘোরাঘুরি করেন তাহলে অবশ্যই আপনি কখনো বিপদে পড়বেন না। কিন্তু যদি আপনি একবার ভুল ক্রমে কোনো খারাপ মানুষের চক্রে গিয়ে পড়ে যান তাহলে কিন্তু আপনি আর কখনো ভালো হতে পারবেন না এবং সেই খারাপ মানুষদের সাথে মিলে আপনাকেও খারাপ হয়ে যেতে হবে। এছাড়াও এই খারাপ মানুষের চক্রে যারা একবার পড়ে তারা জীবনে ভালো হতে পারে না।


আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে হলে আমাদের প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয় এবং আশেপাশের পরিবেশের সঙ্গে লড়াই করতে হয়। কেননা এই পৃথিবীতে ভালো মানুষ অপেক্ষা খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি এবং এই খারাপ মানুষদের মধ্য থেকে নিজেদেরকে ভালো করে তোলার জন্য সবসময় প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হয়। আর আমরা যদি এভাবে পরিশ্রম করে এই খারাপ মানুষদের চক্র থেকে বের হয়ে এসে একটা ভালো কিছু করতে পারি এবং জীবনে বড় হতে পারে তাহলে দেখবেন যে সেখানেই প্রকৃত সুখ। এজন্য সর্বপ্রথম আমাদেরকে সংগ্রামী হতে হবে যাতে করে কেউ আমাদেরকে খারাপ করতে না পারে।


আসলে এভাবে যদি আমরা সংগ্রামী হয়ে এই খারাপ মানুষদের চক্রের থেকে বের হয়ে এসে একটা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে পরিচিতি লাভ করাতে পারি তাহলে কিন্তু এই পৃথিবী থেকে আমরা সবসময় প্রকৃত ভালোবাসা পেয়ে যাব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে খারাপ মানুষ কখনো চায়না যে একজন মানুষ সমাজে ভালো হোক। আর এজন্য আমরা সবসময় খারাপ মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করব এবং খারাপ মানুষদেরকে আমাদের নিজেদের জীবনে কখনো টেনে নেওয়ার চেষ্টা করব না।কেননা খারাপ মানুষকে যদি আপনি বন্ধু করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে সেখান থেকেই আপনার জীবনের অবনতি শুরু হবে এবং আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না।


এজন্য আমরা একটা জিনিস মনে রাখবো যাতে করে কেউ আমাদেরকে কখনো ক্ষতি করতে না পারে এবং খারাপ মানুষের চক্রের মধ্যে যাতে আমরা পা না দিয়ে থাকি এজন্য আমাদের সবসময় সাবধানে চলাচল করতে হবে। কেননা একজন খারাপ মানুষের চক্রে বহু মানুষ থাকে যারা কিনা সব সময় চেষ্টা করে কি করে মানুষকে খারাপ করা যায়। এজন্য আমরা যদি ভালো মানুষগুলো একসাথে দলবদ্ধভাবে চলাচল করে তাহলে এই খারাপ মানুষগুলো আমাদের তাদের চক্রে আর কখনো ফেলতে পারবে না। আসলে এভাবে যদি আমরা সবাই মিলেমিশে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে একটা সময় এই খারাপ মানুষের চক্রগুলো ভেঙে যাবে এবং কোন খারাপ মানুষ আর কারো ক্ষতি করতে পারবেনা।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।