মানুষ বড় ভয়ংকর।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-76202_1280.webp



লিংক


এই পৃথিবীতে যত ভয়ংকর প্রাণী আছে তার মধ্যে সবথেকে বেশি ভয়ঙ্কর হলো মানুষ। কেননা মানুষের কিছু কিছু আচরণ কখনো কখনো এই ভয়ঙ্কর প্রাণীদের হার মানিয়ে দেয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এভাবে নিজেদেরকে খারাপ করতে থাকে তাহলে কিন্তু আমাদের শ্রেষ্ঠত্বের নামটা দিন দিন মুছে যাবে। আসলে এই পৃথিবীতে এখন মানুষ সব থেকে মানুষের বড় শত্রু। প্রাচীনকালে এক সময় মানুষ মানুষকে সাহায্য করত যাতে করে বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী মানুষদের আক্রমণ করতে না পারতো। এছাড়াও তারা দলবদ্ধভাবে বসবাস করত যাতে করে তারা কোন ধরনের কঠিন কাজকে খুব সহজে সমাধান করতে পারতো এবং আস্তে আস্তে করে একটা সুন্দর জীবন উপভোগ করতো।


কিন্তু এখনকার সময়ে এর পুরো উল্টোটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ মানুষ মানুষকে আর সাহায্য করে না এবং মানুষ কি করে মানুষের ক্ষতি করবে এই জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি এইভাবে চলাচল করি তাহলে কিন্তু আমাদের বেঁচে থাকা বড় কঠিন হয়ে দাঁড়াবেন। আসলে যেভাবে মানুষ মানুষের প্রতি তাদের নিজেদের হিংসা গুলো মেটানোর চেষ্টা করে সেগুলো দেখলে সত্যিই আমাদের খুব কষ্ট লাগে। বিভিন্ন দেশের মধ্যে যে যুদ্ধ হয় সেগুলো কিন্তু প্রতি নিয়ত প্রচুর পরিমাণ মানুষের প্রাণ নিয়ে থাকে। এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু একদিন মানুষ আর হিংস্র প্রাণীর ভয় নয় বড় মানুষের ভয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকবে।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে, এখন মানুষ যদি বিপদে পড়ে তখন অন্য দশ জন মানুষ তাদেরকে আরো কি করে বড় বিপদে ফেলে দেওয়া যায় সেজন্য তারা চেষ্টা করে। এভাবে চললে এই পৃথিবীটা কখনো আর সুন্দর হবে না বরং পৃথিবীতে দিন দিন ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এইসব দিক বিবেচনা করে আমাদের অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি মানুষের সাহায্য না করি তাহলে কিন্তু আমরা নিজেরাও কখনো অন্য কারো কাছ থেকে কোন ধরনের সাহায্য পাবোনা এবং বিপদের সময় সবাই আমাদেরকে ফেলে তারাও দূর থেকে আনন্দ নেবে। এজন্য মানুষের এই ভয়ঙ্কর রূপটা বদলে ফেলে মানুষ যদি মানবিকতার হাত বাড়িয়ে দিতে পারে তখন পৃথিবীটা সুন্দর হতে পারবে।


তাইতো আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে যেসব মানুষ অন্যান্য মানুষদের ক্ষতি করে তাদেরকে বুঝিয়ে ভালোর দিকে এগিয়ে নিয়ে আসার জন্য। আসলে কিছু কিছু মানুষ আছে যারা কখনো বুঝতে চেষ্টা করে না। আসলে তাদেরকে কখনো বুঝিয়ে লাভ নেই। বরং যারা বোঝার চেষ্টা করে তাদেরকে বুঝিয়ে আমরা যদি ভালোর দিকে এগিয়ে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু মানুষের প্রতি মানুষের ভালোবাসা দিন দিন বৃদ্ধি পাবে। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের সবসময় মনে রাখতে হবে যে মানুষ বড় ভয়ঙ্কর না হয়ে মানুষ যদি মানুষের সাহায্য করে এবং মানুষের প্রতি যদি মানুষের ভালোবাসা বৃদ্ধি করার জন্য চেষ্টা করে তাহলে এই পৃথিবীতে দিন দিন সুন্দর হয়ে যাবে এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।