ভালো কাজে সময় ব্যয় করুন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো কাজ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


warehouse-8941844_1280.jpg



লিংক


আমরা সব সময় বিভিন্ন ধরনের কাজের মধ্যে ব্যস্ত থাকি। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের কাজ করতে হয় প্রতিনিয়ত। যারা ভালো মানুষ তারা সব সময় ভালো কাজ করে এবং যারা খারাপ মানুষ তারা সবসময় খারাপ কাজ করে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি ভালো কাজের পিছনে সবসময় সময় ব্যয় করতে পারি তাহলে আমরা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারব। আর আমরা যদি প্রতিনিয়ত খারাপ কাজের পিছনে সময় বের করে থাকি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো বড় হতে পারব না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকব। আসলে এই পৃথিবীতে সময় এমন একটা জিনিস যেটি একবার আমাদের জীবন থেকে চলে গেলে আমরা কখনো ফিরে পেতে পারবো না।


আসলে সময়ের মূল্য বুঝে যারা সময় মত কাজ করার চেষ্টা করে তারা অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে। এই পৃথিবীতে এখন মানুষ সময়কে তেমন একটা বেশি আর মূল্য দিতে চেষ্টা করে না। অর্থাৎ কিছু কিছু মানুষ মনে করে যে যেহেতু তারা প্রথম জীবনে অনেক বেশি আরাম আয়েশ করবে এবং পরবর্তী জীবনে তারা কিন্তু অনেক বেশি কঠোর পরিশ্রম করে বাকি জীবনটা সুখে কাটানোর চেষ্টা করবে। আসলে প্রথম অবস্থায় যদি আমরা আমাদের নিজেদের জীবনটাকে ভালো করতে না পারি তাহলে শেষের দিকে আর কখনো ভালো থাকতে পারবো না। এজন্য সব সময় আমাদের ভালো কাজের পেছনে সময় ব্যয় করতে হবে। কেননা ভালো কাজ আমাদের অবশ্যই ভালো একটা জায়গায় পৌঁছে দিতে পারবে।


এই পৃথিবীতে এখন মানুষ প্রতিনিয়ত টাকার পিছনে ছুটে বেড়ায় যাতে করে তারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারে। আসলে যারা ভাল কাজ না করে শুধুমাত্র খারাপ কাজের মাধ্যমে অর্থ উপার্জন করতে চায় তাদের জীবনের সুখ শান্তি কিন্তু কখনো থাকেনা। অর্থাৎ আপনি অন্যের উপকার করে নিজের জীবনটাকে টাকা দিয়ে ভরে ফেলবেন এবং সেই টাকা দিয়ে আপনি কখনো জীবনটাকে উপভোগ করতে পারবেন না। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যদি সব সময় মানুষের উপকার করি এবং ভালো কাজ করতে থাকে তাহলে কিন্তু একদিন না একদিন আমাদের এই খারাপ অবস্থার পরিবর্তন অবশ্যই হবে। এজন্য সর্বপ্রথম আমাদেরকে পরিশ্রমী হতে হবে।


আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমরা যদি নিজেদের কাজের পাশাপাশি অন্য মানুষদেরকে একটু সাহায্য করতে পারি এবং তাদের সময়টাকে একটু বাঁচিয়ে দিতে পারি তাহলে কিন্তু এতে করে আপনার সময়টা নষ্ট কখনোই হবে না। এভাবে আমরা সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং ভালো কাজের মধ্যে নিজেদের মূল্যবান সময়টাকে দেওয়ার চেষ্টা করব। আসলে এভাবে যদি আমরা প্রতিনিয়ত ভালো কাজ করতে পারি তাহলে কিন্তু এই ভালো কাজের সুফল একদিন অবশ্যই আমরা পাব। এজন্য আমাদের একটা ভালো মন রাখতে হবে এবং এই ভালো মন দিয়ে সব সময় বিভিন্ন ধরনের ভালো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।