মূর্খ হয়ে বেঁচে থাকা বড় কষ্টের।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মূর্খ হয়ে বেঁচে থাকা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা জ্ঞানী প্রকৃতির মানুষ তারা সব সময় সুযোগ সুবিধা গুলো আগে গ্রহণ করার চেষ্টা করে এবং তারা পরবর্তীতে নিচে থাকা মানুষদের জন্য কোন ধরনের সুযোগ সুবিধা কখন রেখে দেওয়ার চেষ্টা করো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু কখনো আমরা মুখের মত বেঁচে থাকার চেষ্টা করবো না। কেননা এই পৃথিবীতে মূর্খের মতো বেঁচে থাকা কিন্তু সব থেকে বড় একটা কঠিন কাজ এবং এই সকল মানুষদেরকে কেউ কখনো সম্মান করে না এবং সবাই তাদেরকে বিভিন্নভাবে ঘৃণা করার জন্য চেষ্টা করে।
আসলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যখন অনেকগুলো মানুষের মাঝখান থেকে একজন জ্ঞানী মানুষ কোন কিছু আমাদেরকে বলবে তখন কিন্তু তাদের কথা আমরা সবসময় মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব এবং সেই কথা আমরা মেনে চলার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব। কিন্তু কোন একজন মূর্খ ব্যক্তি যদি এতগুলো মানুষের মধ্যে কোন একটা কথা বলে তাহলে কিন্তু তাদের কথা কেউ কখনো সঠিকভাবে গ্রহণ করবে না এবং সব সময় সবাই নিজের মতো করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবেন। আসলে মূর্খ মানুষের কথা কিন্তু বর্তমান সমাজে কেউ কখনো মেনে চলে না এবং তাদেরকে সবসময় অন্যান্য মানুষ তুচ্ছ চোখে দেখে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি মূর্খের মতো বেঁচে থাকি তাহলে পৃথিবীর কোন সুযোগ সুবিধা আমরা আর জীবনে কখনো পূরণ করতে পারব না এবং এর ফলে আমাদের জীবনটা পুরো কষ্টের মধ্যে কাটতে শুরু করবে। তাইতো আমরা সবসময় চেষ্টা করবো মূর্খের মতো বেঁচে না থেকে বরং নিজেদেরকে কি করে শিক্ষিত করা যায় এজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব। আসলে এভাবে যদি আমরা সব সময় চেষ্টা চালিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারব এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ভালো একটা ডিসিশন নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারব।
যারা জ্ঞানী প্রকৃতির মানুষ তারা কিন্তু তাদের জীবনের সকল ধরনের সিদ্ধান্ত সঠিক ভাবে নিতে পারে এবং তাদের সিদ্ধান্তের কোন ধরনের কখনো ভুল থাকে না। আর যারা মূর্খ ব্যক্তি তাদের জীবনের প্রতিটা সিদ্ধান্ত তারা বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং তারা এর ফলে কিন্তু বাকি জীবনটা অনেক বেশি কষ্টের মধ্যে কাটতে থাকে। তাইতো আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মূর্খ হয়ে বেঁচে থাকো সবথেকে বড় কষ্টের একটা ব্যাপার। তাইতো আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের সন্তানেরা ভালো একটা শিক্ষা গ্রহণ করে জীবনে জ্ঞানী হতে পারে এবং তারা নিজেদেরকে এই মূর্খতার থেকে সবসময় দূরে রাখতে পারে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

আমি নতুন দোয়া করবেন