মন ভেঙে যাওয়া।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মন ভেঙে যাওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে কোন জিনিস থেকে যদি আমাদের মনটা ভেঙে যায় তাহলে সেই জিনিসের প্রতি আগের মতো করে ভালোবাসা কখনো আমাদের মধ্যে জন্ম নেয় না এবং সব সময় আমরা সেই জিনিসগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি কারো মন ভাঙ্গার চেষ্টা করি তাহলে কিন্তু সবসময় সে মানুষগুলো আমাদের থেকে দূরে থাকবে এবং তাদের আমাদের প্রতি কোন বিশ্বাস থাকবে না এবং কখনো আমাদের বিপদে তারা সাহায্য করতে এগিয়ে আসবে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে মানুষের মনে দুঃখ না দেয়ার জন্য।
এই পৃথিবীতে এখন মানুষ আর মানুষকে প্রকৃত ভালবাসতে চায়না এবং সবসময় অর্থের লোভে মানুষকে ভালোবাসে এবং মানুষের কাছ থেকে তাদের স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন তারা কিন্তু তাদের কাছ থেকে দূরে সরে যায় এবং পরবর্তীতে তাদের কাছে আর কখনো চলে আসে না। আসলে একবার যদি মানুষের মন ভেঙে যায় কোন কিছুর উপর থেকে সেই জিনিসের উপর মানুষ দ্বিতীয়বার আর কখনো মন বসাতে পারে না। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে মানুষের মনটা রক্ষা করার জন্য এবং তাদের মনের মত করে বেঁচে থাকার জন্য। যদিও আপনি কখনো এই জীবনে মানুষের মনের মত করে আপনি বেঁচে থাকতে কখনোই পারবেন না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই জীবনে প্রকৃত ভালোবাসা পেতে চাই তাহলে কিন্তু মানুষকে অবশ্যই ভালবাসতে হবে এবং এমন কোন কাজ করা যাবে না যাতে করে মানুষের বড় দুঃখ পায়। আসলে আমরা যদি মানুষের মনে দুঃখ দিয়ে সব সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা জীবনে উন্নতি করলেও আমরা জীবনেও কিন্তু প্রকৃত সুখ শান্তি কখনো উপভোগ করতে পারবো না এবং আমাদের জীবনটা বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে কাটতে থাকবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে এই পৃথিবীতে আসতে আসতে করে আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং একই সাথে মানুষের মনের মতো করে কাজ করার চেষ্টা করব।
এভাবে যদি সবাই মিলে মিশে আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং প্রত্যেকটা মানুষ আমাদেরকেও সবসময় মন থেকে ভালবাসবে এবং তারা মন থেকে চাইবে যাতে করে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি।একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে কখনো কারো মনে কষ্ট দিয়ে জীবনে বড় হওয়া যায় না এবং জীবনটাকে সম্পূর্ণরূপে উপভোগ করা যায় না। এজন্য আমরা কখন আমাদের প্রিয় মানুষগুলোর মন ভাঙ্গার চেষ্টা করবো না এবং তাদের প্রত্যেকটি কথা শুনে চলার চেষ্টা করব যাতে করে তারা জীবনে প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
