বিশ্বাসঘাতক বিশ্বাস করতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিশ্বাসঘাতক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


people-8238972_1280.webp



লিংক

একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা বিশ্বাসঘাতক প্রকৃতির লোক তাদেরকে কিন্তু কেউ কখনো পছন্দ করে না এবং সবসময় তাদের থেকে দূরে সরে থাকার জন্য চেষ্টা করে। আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে বিশ্বাসঘাতক লোক যদি আপনি দ্বিতীয়বার বিশ্বাস করে ফেলেন তাহলে সে কিন্তু দ্বিতীয়বারও আপনার বিশ্বাস ভঙ্গ করবে এবং কখনো আপনার মনের বিশ্বাস সে অর্জন করতে পারবেনা। আসলে এই ধরনের মানুষ কখনো ভালো হতে পারে না এবং সব সময় আমাদের এদের থেকে দূরে থাকা উচিত। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারে বিশ্বাসঘাতকতা করে তারা কিন্তু জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারে না।


আসলে এই বিশ্বাসঘাতক শ্রেণীর লোকের সংখ্যা বাদ দিলে একটা জিনিস আমরা কল্পনা করে দেখেছি যে এই পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি কম। আসলে মানুষ সবসময় সুযোগ পায় কি করে অন্য মানুষের ক্ষতি করা যায় এবং অন্য মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা যায়। মানুষ আছে যারা কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে না এবং সবসময় চেষ্টা করে কি করে তার মানুষদেরকে সাহায্য করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই মানুষকে সাহায্য করতে না পারি তাহলে কিন্তু জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং প্রত্যেকটা মানুষ আমাদের সব সময় মন থেকে অনেক বেশি ঘৃণা করবে।


আসলে একজন ভালো মানুষকে কিন্তু সবাই ভালবাসতে চাই কিন্তু একজন বিশ্বাসঘাতক মানুষকে কিন্তু কেউ কখনো পছন্দ করেনা এবং সবাই তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে। কেননা তারা কিন্তু কখনো ভালো হতে পারে না এবং তারা যখন সুযোগ পাবে তখন মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করবে। জন্য এই মানুষগুলোর থেকে সবসময় আমাদের দূরে থাকা উচিত এবং তাদের জীবনে যে সকল মানুষ রয়েছে সে সকল মানুষ তাদের দ্বারা সব সময় ক্ষতির শিকার হয়। তাহলে তাদের জীবনে আপনজন বলতে কেউ থাকেনা এবং সব সময় সবার মত করে চলার চেষ্টা কখনো তারা কখনো করে না। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে বিশ্বাসঘাতক হওয়ার থেকে মরে যাওয়া ভালো।


কেননা তাদেরকে সবাই মন থেকে অনেক বেশি ঘৃণা করে এবং তাদের সাথে কেউ কখনো মেলামেশা করার চেষ্টা করে না। আসলে আপনি কোন বিশ্বাসঘাতক মানুষকে দ্বিতীয়বার সুযোগ দিলেও তারা একই রকম কাজ করে দেবে এবং ১০০ বার সুযোগ দিলেও তাদের চারিত্রিক কোন পরিবর্তন হবে না এবং সব সময় একই রকম ভাবে চলার চেষ্টা করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি বিশ্বাসঘাতক মানুষদের থেকে দূরে সরে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা আমরা খুব সহজভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সুন্দরভাবে নিজেদের জীবনটাকে সাজাতে পারব। কেননা এই ধরনের খারাপ মানুষ মানুষের সুন্দর জীবন কখনো সহ্য করতে পারে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।