ভন্ড মানুষ।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভন্ড মানুষ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-1628804_1280.webp



লিংক


এই পৃথিবীতে আমরা বিভিন্ন প্রকারের মানুষ দেখতে পাই যাদের মধ্যে কে ভালো এবং কে মন্দ তা কিন্তু সহজে বুঝতে পারে না। আসলে এই ভালো এবং খারাপের মাঝখানে এক ধরনের ভন্ড মানুষ রয়েছে যাদেরকে আপনি খুব সহজে দেখলে বুঝতে পারবেন না যে তারা এতটা ভন্ড প্রকৃতির হয়ে থাকে। আসলে এই ভন্ড প্রকৃতির মানুষ সবসময় এমন ভাবে ঘুরে বেড়ায় যে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে এবং সমাজের বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতে ব্যস্ত থাকে। আসলে এরা এর কোনটাই করে না বরং সব সময় নিজেদেরকে একটা উঁচু জায়গায় রাখার জন্য সবসময় মানুষকে ভুল ধরনের চিন্তাভাবনা মাথায় ঢুকিয়ে তারা সবার কাছ থেকে সম্মান পাওয়ার চেষ্টা করে।


আসলে বর্তমান সময়ে একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের সমাজে এই ধরনের ভন্ড প্রকৃতির লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি। অর্থাৎ এই ভন্ড প্রকৃতির মানুষগুলো সব সময় মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে এবং তারা সুযোগ পেলে মানুষের কাছ থেকে তাদের সর্বশক্তি কেড়ে নেয়ার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই ভন্ড প্রকৃতির মানুষদের জীবনে একবার প্রবেশ করি তাহলে কিন্তু আমরা আর কখনো জীবনে ভালো হতে পারবো না এবং এই ভন্ড প্রকৃতির মানুষগুলো সব সময় আমাদেরকে খারাপের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। তাই তো আমরা সবসময় ভালো মানুষদের সাথে মেলামেশা করব।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে জীবনে যখন আমরা বুঝতে পারবো যে আমাদের আশেপাশে কোন ধরনের ভন্ড প্রকৃতির মানুষ আছে এবং তাদের সাথে আমরা মেলামেশা করি তাহলে তৎক্ষণাৎ তার থেকে আমাদের দূরে সরে যেতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা ভন্ড প্রকৃতির মানুষ তারা কিন্তু সব সময় বিভিন্ন ধরনের ধান্দা নিয়ে ঘুরে বেড়ানোর চেষ্টা করে এবং মানুষের কাছ থেকে তাদের অর্থ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ খুঁজতে থাকে। যেহেতু তাদের জীবনে উপার্জনের আর কোন পথ নেই এবং একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে অলস প্রকৃতির লোকেরা বেশি ভন্ড হয়ে থাকে।


আসলে এই অলস প্রকৃতির লোকেরা জীবনে কখনো পরিশ্রম করে ভালো কিছু করতে চায়না এবং জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের কোন চেষ্টা থাকে না। আসলে যেহেতু সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদের কোন চেষ্টা থাকে না তাই তারা সবসময় একটা জিনিস মনে করে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু সর্বপ্রথম তারা অন্যের কাছ থেকে কি করে অর্থ সম্পত্তি কেড়ে নেওয়া যায় তার জন্য সবসময় চেষ্টা করতে থাকে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই ভন্ড মানুষদের থেকে দূরে থাকতে পারি এবং তাদের খারাপ কাজকর্মে বাধার সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু তারা আর এ ধরনের খারাপ কাজকর্ম করতে পারবে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।