ভালোর জন্য লড়াই করা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোর জন্য লড়াই করা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


digital-nomad-6956070_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে এমন একটা জায়গা যেখানে প্রতিনিয়ত মানুষ লড়াই করে একটু ভালোভাবে বেঁচে থাকার জন্য। একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে তারা খারাপ মানুষ তারা কখনো খারাপের বিরুদ্ধে লড়াই করে না এবং তারা সবসময় চায় যে অন্য মানুষের ক্ষতি হোক এবং এতে করে তারা একটা আলাদা ধরনের সুখ খুঁজে পায়। আসলে এই পৃথিবীতে যারা ভালোর জন্য লড়াই করে গেছে তারা কিন্তু এই পৃথিবীতে সারা জীবন বেঁচে রয়েছে মানুষের মনের মধ্যে। অর্থাৎ সেই মানুষগুলোকে আমরা কখনো ভুলতে পারবো না তাদের সেই অবদানের জন্য। কেননা তারাই দেশের মানুষের জন্য সবসময় লড়াই করেছে এবং লড়াই করতে করতে তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আমরা দেখতে পাই তাদের মধ্যে কখনো আমরা চারিত্রিক মিল কখনো খুঁজে পাবো না। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষ হিসেবে অন্য মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে সঠিক ভাবে সুখ শান্তিতে বেঁচে থাকতে পারবো না এবং প্রত্যেকটা মানুষ আমাদের ক্ষতি করবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি অন্য মানুষের ক্ষতি করেন তাহলে দেখবেন যে অন্য একজন মানুষ এসে আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং এর ফলে আপনি কখনো জীবনে উঠে দাঁড়াতে পারবেন না। তাইতো জীবনে সবসময় ভালো কাজ করার জন্য চেষ্টা করতে হবে।


আসলে এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা সব সময় চেষ্টা করেছে মানুষের উপকার করার জন্য এমনকি তারা মানুষের জন্য সবসময় লড়াই করেছে। এই ব্যক্তিদের জন্য কিন্তু আমরা বর্তমানে এই স্বাধীন দেশটা উপভোগ করতে পেরেছি। যাদের জন্য আমরাই স্বাধীনতা অর্জন করতে পেরেছি তাদের কথা কিন্তু আমরা জীবনে কখনো ভুলতে পারবো না। কেননা তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডের জন্য কিন্তু বর্তমান সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং একটা সুন্দর দেশ উপভোগ করতে পারছি। এত যারা এই দেশের জন্য কাজ করেছে কোন দেশকে রক্ষার জন্য চেষ্টা করেছে তাদের অবদান কিন্তু আমাদের জীবনের সবথেকে বেশি এবং প্রতিমুহূর্তে আমরা তাদের কথা স্মরণ করি।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় ভালোর জন্য লড়াই করে যেতে পারি তাহলে অবশ্যই জীবনে আমরা একটা এমন জায়গায় পৌঁছে যেতে পারবো যেখান থেকে সবাই সুখ শান্তি উপভোগ করতে পারবো। এজন্য আমাদেরকে সব সময় ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের সাথে সব সময় থাকতে হবে। সমাজে কেউ যদি কোন ধরনের খারাপ কাজ করার চেষ্টা করে তাহলে আমরা সবাই মিলেমিশে সেই খারাপ কাজের বিরুদ্ধে লড়াই শুরু করব এবং সেই খারাপ কাজ সমাজ থেকে বের করে দেওয়ার চেষ্টা করব। এভাবে কিন্তু আমরা একটা সুন্দর সমাজ তথা দেশ গঠন করতে পারব যেখানে সবাই মিলে আরাম হয়েছে বাকি জীবনটা কাটাতে পারব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।