মানুষকে দুর্বল ভাবতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মানুষকে দুর্বল ভাবতে নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর মানুষ আমরা একসাথে বসবাস করি। আসলে একসাথে বসবাস করতে করতে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে যায় এবং মানুষ এক জায়গায় বসবাস করতে করতে ছোট ছোট সমাজ থেকে শুরু করে একটা বড় দেশ গঠন করে। আসলে এই পৃথিবীতে যেহেতু বিভিন্ন ধরনের মানুষ পাওয়া যায় তাই কিছু কিছু মানুষ আছে অনেক ভালো প্রকৃতির এবং প্রায় অধিকাংশ মানুষ অনেকটা খারাপ প্রকৃতির হয়ে থাকে। আরে খারাপ প্রকৃতির মানুষগুলো কখনো অন্য মানুষদের উপকার করতে চায়না এবং তারা সবসময় চেষ্টা করে কি করে তাদেরকে বিপদে ফেলা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কোন মানুষকে কখনো দুর্বল ভাবতে নেই।
আসলে ভালো মানুষকে যারা দুর্বল ভাবে তারা কিন্তু সবসময় ভুল করে। যেহেতু তার ভালো মানুষ তারা প্রথম অবস্থাতে কোন কিছু আপনাকে বলবে না এবং তারা সবকিছু সহ্য করে নিয়ে আপনাকে আরেকটা সুযোগ দেয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি যদি দ্বিতীয়বার তাদের সেই সুযোগটাকে হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনি আর জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং এর ফলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ সমস্যায় পড়তে হবে। আসলে আপনি যাকে সাধারণ চোখ দিয়ে একজন দুর্বল মানুষ ভাবছেন হয়তোবা সে কিন্তু সেই প্রকৃতির নাও হতে পারে।এজন্য আমরা সবসময় সাবধানে চলবে এবং প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব। কেননা যারা ভালো মানুষ তাদের কোন শত্রু থাকেনা।
এভাবে অবশ্যই আমরা প্রত্যেকটা মানুষের সাথে ভালো আচরণ করবো এবং কোন মানুষ যদি অন্য কোন মানুষের উপর অন্যায় অত্যাচার করার চেষ্টা করে তাহলে সবাই মিলে এসে তাদের সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করব। আসলে আমরা যখন অন্যায়ের বিরুদ্ধে একসাথে সবাই মিলে রুখে দাঁড়াতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে যেমন রক্ষা করতে পারবে ঠিক তেমনি সেই অন্যায় অত্যাচারী মানুষগুলো অনেকটা ভয় পেয়ে যাবে। আসলে তারা যদি একবার ভয় পেয়ে যায় তাহলে তারা দ্বিতীয়বার মানুষের উপর অন্যায় ভাবে আর কোন কিছু করতে চেষ্টা করবে না এবং আস্তে আস্তে করে তারা তাদের সেই খারাপ কাজ থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে।
এই পৃথিবীতে যারা পরিশ্রমী মানুষ তাদের প্রথম অবস্থাতে দুর্বল ভাবলেও তারা কিন্তু কাজের দিক থেকে অতটা দুর্বল নয়। অর্থাৎ যারা কাজের দিক থেকে সবসময় সবল থাকে তারা কিন্তু অবশ্যই জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তাদের জীবনটাকে সুন্দরভাবে সজ্জিত করতে পারে। এজন্য আমরা মানুষকে ভালোবাসবো এবং মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে কখনো আমরা অত্যাচার করব না। বরং অন্য কোন মানুষ যদি এই সকল মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করে তাহলে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করব। আর আমরা যদি এভাবে একে অন্যের বিপদে সাহায্য করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে একটা সুন্দর জীবনের রূপান্তরিত করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

High-Yield Curation by @steem-seven
Your content has been supported!
Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards
Click here to see our Tiered Reward System
We are the hope!
Hello
Вау, це добре.