দুর্বলতা প্রকাশ করতে নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে দুর্বলতা প্রকাশ করতে নেই সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


man-2037255_1280.jpg



লিংক


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীর মাঝে যদি আমরা আমাদের নিজেদের দুর্বলতা নিজেরাই অন্যের কাছে প্রকাশ করে থাকে তাহলে কিন্তু সেই মানুষগুলো খুব সহজে আমাদেরকে আঘাত করতে পারবে এবং তারা সব সময় আমাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাতে পারবে। এইজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আপনি কখনো আপনার নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না এবং সব সময় আপনি নিজেকে সক্রিয় রাখার চেষ্টা করবেন। আসলে এই দুর্বল মানুষদেরকে কেউ কিন্তু কখনো পছন্দ করে না এবং সব সময় তাদের থেকে সবাই দূরে সরে থাকার জন্য চেষ্টা করে।


এই পৃথিবী হলো এমন একটা প্রতিযোগিতার জায়গা যেখানে প্রতিনিয়ত সবাই মিলে অনেক বেশি কঠোর পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে এবং তারা তাদের নিজেদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে তুলতে চায়। করা না যায় তাহলে কিন্তু কখন আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো না এবং এই জীবনে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা সব সময় লেগে থাকবে। এজন্য নিজেদের দুর্বল জায়গা গুলোকে নিজেরাই অবশ্যই ঠিক করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নিজেদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজিয়ে সবার সামনে নিজেদেরকে প্রকাশ করতে হবে। এভাবে অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব।


আসলে যারা দুর্বল শ্রেণীর লোক তারা কিন্তু কখনো অন্য মানুষকে পছন্দ করতে পারেনা এবং নিজেরাও নিজেদের দূর্বলতা গুলোকে কখনো সরিয়ে তুলতে পারে না। আসলে আমাদের দুর্বল জায়গা গুলো যদি আমরা সঠিকভাবে নির্মূল করতে চাই তাহলে অবশ্যই আমাদের নিজেদেরকে অনেক বেশি সাহসী হতে হবে এবং এই সাহসিকতার পরিচয় দিয়ে সবসময় বিভিন্ন ধরনের কঠিন কাজ করতে হবে। আসলে এই পৃথিবীতে যারা কাজ দেখে ভয় পায় তারা হল দুর্বল প্রকৃতির মানুষ এবং এই দুর্বল প্রকৃতির মানুষের দ্বারা কখনো কোনো ধরনের ভালো কাজ সমাধান করা সম্ভব হয় না। এজন্য তারা সারাজীবন সবসময় মানুষের ক্ষতি ছাড়া আর কোন কিছু করতে চায় না।


তাইতো আমরা সবসময় মনে রাখব যে এই পৃথিবীতে আমরা যদি সঠিকভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমরা আমাদের নিজেদের দুর্বল জায়গা গুলোকে সারিয়ে নিয়ে অবশ্যই পরিশ্রম করে জীবনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাব। আর এভাবে যদি আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি তাহলে অবশ্যই আমরা আমাদের নিজেদের জীবনটাকে একটা ভালো জায়গা নিয়ে যেতে পারবো এবং সেখান থেকে আমরা জীবনের দুর্বলতা গুলোকে মুছে ফেলে একজন পরিশ্রমে মানুষ হিসেবে সবার পরিচিতি লাভ করাতে পারবো। এজন্য আমরা কখনো নিজেদের দুর্বলতা প্রকাশ করবো না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।