হতাশায় ভরা জীবন।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে হতাশায় ভরা জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে তাদের জীবনে উন্নতি করতে পারে না তাদের জীবনটা কিন্তু হতাশার মধ্য দিয়ে কেটে যায়। এই হতাশা গ্রস্থ মানুষ গুলো অনেক বেশি ভয়ঙ্কর হয়ে যায় এই সমাজে। যেহেতু কোন কিছু তাদের দ্বারা কখনো সঠিকভাবে সম্ভব হয় না তাই তারা সবসময় বিভিন্ন ধরনের খারাপ জগতের মধ্যে থাকে এবং তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে ব্যস্ত থাকে। আসলে এই সকল মানুষদের জীবনে ভালো মন মানসিকতা বলে কোন কিছু কখনোই থাকেনা এবং তারা সবসময় অন্য মানুষের জীবনটাকে কি করে হতাশায় ভরে দেওয়া যায় সেজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কিন্তু সবাই ভালোভাবে বেঁচে থাকতে চায়।
যারা অলস প্রকৃতির লোক তাদের সামনে যতই সুযোগ আসুক না কেন তারা কোন ধরনের সুযোগ গ্রহণ না করে বরং এই অলস জীবন কাটাতে চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই অলসভাবে আমাদের জীবন কাটাই তাহলে কিন্তু আমাদের জীবনটাকে আমরা কখনো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না এবং আমরা সবসময় অন্যান্য মানুষদের থেকে পিছিয়ে থাকব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি তাহলে সবাই আমাদেরকে অনেক বেশি ভালবাসবে এবং আমাদেরকে সবাই সম্মান করতে চেষ্টা করবে। তা না হলে আমাদের জীবন টাকে কেউ কখনো পছন্দ করবে না।
আসলে আপনার নিজের জীবন গড়ার দায়িত্ব কিন্তু আপনার নিজের একার। অর্থাৎ এই সুন্দর জীবন যখন আপনি করতে পারবেন তখন কিন্তু অবশ্যই আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনি একটা সুন্দর জীবন উপভোগ করতে পারবেন। এই পৃথিবীতে সবাই চেষ্টা করে যাতে করে তারা একটা সুন্দর জীবন তৈরি করতে পারে এবং জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারে। কিন্তু যারা হতাশায় জীবন যাপন করে তারা কিন্তু জীবনে কখনো এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে না এবং তারা তাদের জীবনটাকে সবসময় পিছনের দিকে পিছিয়ে রাখে। আসলে এই হতাশা কাটি অবশ্যই আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে চলতে হবে।
কেননা যদি আমরা আমাদের এই সুন্দর জীবনটাকে একবার নষ্ট করে ফেলি তাহলে দ্বিতীয়বার আমাদের জীবনে কখনো সুযোগ আসবে না এই জীবনটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য। এজন্য প্রত্যেকটি মানুষকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আমরা একটা সুন্দর জীবন তৈরি করে সেই সুন্দর জীবনটাকে উপভোগ করতে পারি এবং সামনের দিকে এগিয়ে যেতে পারি। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা হতাশ হয়ে ভরা জীবন কাটায় তাদের জীবনটা সবসময় নরকের মতো অনুভব করে এবং তারা জীবনে কখনো অন্যের সুখ শান্তি দেখতে পায় না। এজন্য এ সকল মানুষদের থেকে অবশ্যই আমাদের দূরে থাকা দরকার।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
