যাদের বিবেক নেই।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিবেক সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


angel-1296384_1280.webp



লিংক

এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে তাদের কোন বিবেক নেই। অর্থাৎ যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করেও তাদের কাছে কখনো ক্ষমা চাওয়ার কোন প্রয়োজন মনে করে না। অর্থাৎ ধরেন আপনি একটু কোন ভুল কাজ করেন এবং ভুল কাজের জন্য অন্য মানুষকে আপনি শাস্তি দিয়ে ফেলেন। সেই লোকটি কোন ভুল না করার শর্তেও সে কিন্তু শাস্তি পেয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আপনি আপনার ভুল বুঝতে পারবেন তখন কিন্তু আপনি তার কাছে গিয়ে যদি ক্ষমা চেয়ে নেন তাহলে সেই মানুষটি মন থেকে আপনাকে ক্ষমা করে দেবে এবং আপনার প্রতি তার একটা আলাদা ধরনের ভালোবাসা জন্ম নেবে। আসলে এভাবে কিন্তু আমরা আমাদের ভুলগুলো পুনরায় সঠিক করে নিতে পারি।


কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কখনো নিজেদের ভুল বুঝতে পেরেও কখনো অন্যের কাছে ক্ষমা চায় না বরং সেই জিনিসটা চেপে পরবর্তীতে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্য মানুষকে বিভিন্ন কষ্ট দিয়ে থাকে। আর এই ধরনের মানুষদের মধ্যে কোন বিবেক থাকে না এবং তারা অনেকটা কঠোর প্রকৃতির মানুষ। এই শ্রেণীর মানুষদেরকে কেউ কখনো পছন্দ করেনা এবং সবাই তাদের থেকে সবসময় দূরে সরে থাকার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যাদের মধ্যে বিবেক নেই তাদেরকে কেউ কখনো ভালোবাসা না এবং সবাই তাদেরকে সবসময় দূরে সরে থাকার চেষ্টা করে এবং তাদেরকে সবাই অনেক বেশি ঘৃণা করে।


আসলে এই বিবেকহীন মানুষদের কেউ কখনো পছন্দ করে না এবং একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে এই বিবেকহীন মানুষ কিন্তু জীবনে কখনো প্রকৃত সুখ শান্তি উপভোগ করতে পারেনা। যেহেতু তারা অন্য মানুষের সাথে বিনা কারণে খারাপ আচরণ করে তাই তারা কখনো নিজেদের পারিবারিক জীবনে কখনো সুখী হতে পারে না। এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা সঠিকভাবে বেঁচে থাকতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা মানুষের উপকার করার চেষ্টা করব এবং মানুষের যদি আমরা কোন ক্ষতি করে ফেলি তাহলে পরবর্তীতে সেই ক্ষতিটা পুনরায় সঠিক করে সেই মানুষের উপকার করার চেষ্টা করব।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের নিজেদের দিক থেকে সব সময় ভালো থাকতে চাই তাহলে সব সময় অন্য মানুষের ভালো করতে হবে এবং অন্য মানুষের উপকার করতে সবসময় এগিয়ে আসতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অন্য মানুষের উপকার করতে পারি এবং অন্য মানুষের বিপদে সবসময় এগিয়ে আসতে পারে তাহলে আমাদের বিবেকের কাছে আমরা সবসময় বড় হয়ে থাকবো এবং প্রত্যেক মানুষের মন থেকে অনেক বেশি ভালোবাসবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে নিজেদের বিবেকের কাছে যদি নিজেরা ছোট হয়ে যায় তাহলে আমরা নিজেরাও মনের দিক থেকে ছোট হয়ে যাব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

I really like the message about conscience and how our actions affect the people around us. Sometimes we focus so much on our own problems that we forget even a small act of kindness can make someone else's day better. I think a strong conscience is not about being perfect, but about recognizing our mistakes and trying to do better. What do you think is the best way to develop a stronger conscience in everyday life?