মনের কথা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের কথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
সব সময় অন্যের মনের কথা অনুযায়ী চলতে হবে এমন কোন কথা নেই। আসলে যারা নিজের মনের কথা না শুনে বরং অন্যের কথা শুনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তারা অনেকটা মেরুদণ্ডহীন হয়ে থাকে। কেননা নিজের স্বাধীনতা মত যদি আমরা নিজেরা কখনো বাঁচতে না পারি তাহলে আমাদের এই বেঁচে থাকাটা কখনো সঠিকভাবে হতে পারে না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে মানুষ কিংবা নিজেদের মতো করে চলার চেষ্টা করে এবং নিজেদের মনটা যা চায় সেই অনুযায়ী তারা সব সময় কাজ করতে থাকে। একটা জিনিস আমি সবসময় খেয়াল করে দেখবেন যে আপনি যদি আপনার মনের বিরুদ্ধে কোন কাজ করেন তাহলে সেই কাজে আপনি কখনো মন বসাতে পারবেন না।
অর্থাৎ আপনার মনের বিরুদ্ধে যদি কোন কাজ আপনাকে দেওয়া হয় তাহলে সেই কাজটা করতে গেলে আপনার সেই কাজের প্রতি তেমন একটা ভালোবাসা জন্মাবে না। ঠিক তেমনি সেই কাজ করে কিন্তু আপনি তেমন একটা বেশি ভালো কিছু করতে পারবেন না। আসলে আমাদের নিজেদের জীবনের কিছু চাওয়া পাওয়া আছে সেই চাওয়া পাওয়া গুলো পূরণ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি। এছাড়াও আমাদের মনের মধ্যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো আমরা মন থেকে ভালবাসি এবং সেই কাজগুলো করার জন্য আমরা সব সময় চেষ্টা করি। একটা জিনিস মনে রাখতে হবে যে কারো উপর মনে চাপ দিয়ে যদি তাকে দিয়ে সেই কাজটি করানো হয় তাহলে সেই কাজটা কখনো ভালো হবে না।
কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে মানুষ এখন অনেক বড় স্বার্থপর হয়ে গেছে। আসলে নিজের স্বার্থ ছাড়া কিন্তু তারা কখনো আর অন্য কারো স্বার্থকে তারা কখনো গ্রহণ করতে চায় না। আসলে এজন্য তারা তাদের নিজেদের মনের দাবি-দাওয়া গুলো সব সময় অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং নিজেরা সবসময় আরাম আয়েশ করে বসে থাকার জন্য চেষ্টা করে। আসলে নিজের মনের কথা যদি আমরা অন্যের কাছে প্রকাশ করতে না পারি এবং সেই কথা অনুযায়ী যদি আমরা জীবনে চলতে না পারি তাহলে আমাদের জীবনে আমাদের কোন স্বাধীনতা কখনোই থাকবে না। এ জীবনটা অনেকটা পর নির্ভরশীল ধরনের হয়ে যাবে।
এজন্য সব সময় আমরা চেষ্টা করব যে নিজেদের মনের কথা অনুযায়ী সামনের দিকে চলার জন্য। আসলে আমরা যদি আমাদের নিজেদের মনের কথা অনুযায়ী সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং জীবনে একটা ভালো পর্যায়ে পৌঁছে যেতে পারি তাহলে কিন্তু সব সময় আমরা নিজেদের নিয়ে গর্বিত মনে করব। আসলে যারা এই পৃথিবীতে নিজেদের মতো করে কখনো চলার চেষ্টা করে না এবং সবসময় অন্যের মনের মত করে চলার চেষ্টা করে তারা অনেকটা পরাধীন হয়ে থাকে এই সমাজে। আর এই পরাধীন শ্রেণীর মানুষেরাও জীবনে কখনো সুখ-শান্তি উপভোগ করতে পারে না এবং জীবনের বাকিটা সময় তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে তাদের পুরো জীবনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
