ব্যবহার মানুষের পরিচয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ব্যবহার মানুষের পরিচয় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা মানুষের ব্যবহার দেখে বুঝতে পারবেন যে মানুষটা কতটা ভালো আর কতটা খারাপ। কেননা ব্যবহার হলো মানুষের বংশের পরিচয়। অর্থাৎ আপনি একজন মানুষের ব্যবহার দেখে সহজে বুঝতে পারবেন যে লোকটি ভালো কি খারাপ লোক। একটা জিনিস আপনি সবসময় মনে রাখবেন যে আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন এবং মানুষকে বিপদে ফেলার চেষ্টা করেন তাহলে কোন মানুষ আপনাকে কখনো ভালোবাসবে না এবং আপনার থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবে। এজন্য আমরা সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করব এবং আস্তে আস্তে করে প্রত্যেকটা মানুষকে ভালোবাসার চেষ্টা করব। আমরা যদি মানুষকে ভালবাসতে পারি তাহলে সেই মানুষগুলো আমাদেরকে আপন মনে করবে।
আসলে এই পৃথিবীতে এমন কিছু কিছু মানুষ আছে যারা কিনা মনের দিক থেকে অনেক বেশি খারাপ হয় এবং ব্যবহারের দিক থেকে অনেক বেশি ভালো হয়। আসলে এই মানুষগুলোকে দেখে চেনার উপায় নেই যে লোকগুলো কতটা খারাপ। কিন্তু আমরা যদি এই মানুষদের ফাঁদে একবার পড়ে যায় তাহলে কিন্তু এই মানুষগুলো পরবর্তীতে আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করবে এবং এর ফলে আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা নেমে আসবে। আমরা যদি ভদ্রভাবে এই সমাজে চলাফেরা করি এবং মানুষের উপকার করার চেষ্টা করি তাহলে কিন্তু মানুষ আমাদেরকে ভালবাসবে এবং আমাদেরকে তারা সব সময় ভালোবাসার চোখে দেখবে। কেননা মানুষ ভালো মানুষকে ভালোবাসে।
আসলে আমরা যখন কোন একজন মানুষের সাথে খারাপ ব্যবহার করব তখন তার চোখে সর্বপ্রথম আমরা খারাপ হয়ে যাব। আসলে আপনি মনের দিক থেকে যত ভালই হন না কেন আপনার ব্যবহার যদি একই সাথে ভালো না হয় তাহলে আপনি কখনো মানুষের কাছ থেকে কোন ধরনের সহানুভূতি পাবেন না এবং সব সময় প্রত্যেকটা মানুষ আপনাকে অবহেলা করবে। এজন্য একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যা কিছু করি না কেন সব সময় আমাদের ব্যবহার এবং আচার-আচরণ সবসময় ভালো রাখতে হবে। আর এভাবে আমরা মানুষের সামনে একটা ভালো মানুষ হিসেবে নিজেদেরকে তুলে ধরতে পারবো এবং আমাদের সমাজে আর কোন ধরনের কোন শত্রু কখনোই থাকবে না।
এজন্য মানুষ সবসময় বলে যে ব্যবহার হল মানুষের আসল পরিচয়। এজন্য আমরা সব সময় চেষ্টা করব নিজেদের ব্যবহার ভালো রেখে অন্য মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার জন্য। আসলে আমরা যদি এইসব খারাপ মানুষদেরকে ভালো করতে পারি এবং তাদের ব্যবহার যদি আমরা বদলে দিতে পারি তাহলে কিন্তু অবশ্যই এই মানুষগুলো ভালো হতে চেষ্টা করবে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি এই সমাজে মানুষকে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদের সেই বিপদ থেকে উদ্ধার করতে পারি তাহলে সেই মানুষগুলো কখনো আমাদেরকে ভুলবে না। এজন্য সবকিছুর প্রথম আমরা আমাদের ব্যবহার ঠিক রাখার সব সময় চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

good