সাহায্য করার মন-মানসিকতা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সাহায্য করার মন-মানসিকতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


charity-9573708_1280.webp



লিংক

এই পৃথিবীতে বহু কষ্টে থাকা লোক রয়েছে যারা সব সময় একটু ভালো থাকার জন্য চেষ্টা করে। অর্থাৎ এখানে আমি গরীব শ্রেণীর লোকেদের কথা বলছি। যাদের সামান্য একটু প্রয়োজনের ফলে তারা তাদের জীবনটাকে একটু ভালোভাবে উপভোগ করতে পারে। আসলে সমাজে অনেক মানুষ আছে যারা অনেক বেশি আনন্দ ফুর্তি করে তাদের জীবনটাকে কাটানোর চেষ্টা করে। আসলে কিছু কিছু মানুষ আছে যারা তাদের অর্থ কিভাবে খরচ করবে তা বুঝে উঠতে পারে না এবং তারা তাদের এই অতিরিক্ত অর্থ বিভিন্ন খারাপ কাজে ব্যয় করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এইসব গরিব মানুষদের সাহায্য করতে পারি তাহলে কিন্তু তারা তাদের এই দুঃখ কষ্ট নিয়ে আর কখনো বসবাস করতে হবে না।


আসলে এই সাহায্য করার মত মন মানসিকতার লোক এই পৃথিবীতে অনেক বেশি কম রয়েছে। আসলে মানুষ এখন মানুষকে কখনো সাহায্য করতে চায় না বরং কোন ধরনের গরিব মানুষ দেখলে তাদের থেকে সব সময় তারা দূরে থাকার চেষ্টা করে। আসলে এভাবে যদি আমরা এসব অবহেলিত মানুষদের থেকে দূরে থেকে নিজেরা সুখে শান্তিতে বসবাস করতে চেষ্টা করি তাহলে কিন্তু সেই সুখ কখনো প্রকৃত সুখ হতে পারবে না। কিন্তু যদি আমরা এই গরিব মানুষদেরকে একটু সাহায্য করতে পারি এবং আমাদের সাহায্যের ফলে তারা যদি তাদের এই খারাপ অবস্থা থেকে বের হয়ে আসতে পারে তাহলে কিন্তু তারা আমাদের মন থেকে ভালবাসবে এবং আমাদের সবসময় ভালো চাইবে।


আসলে একটা জিনিস আমরা অবশ্যই করতে পারি যে এইসব গরীব দুঃখী মানুষদের পাশে থেকে তাদের দুঃখ যদি আমরা দূর করতে পারি তাহলে কিন্তু আমরা মনের দিক থেকে অনেক বেশি শান্তি পাব। একটা জিনিস আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি যদি কোন একজন মানুষের উপকার করেন তাহলে কিন্তু আপনি মনের দিক থেকে অনেক বেশি শান্তি পাবেন। আসলে এই ধরনের শান্তি কিন্তু আপনি কখনো অন্য কিছুতে খুঁজে পাবেন না। এজন্য আমরা সব সময় মানুষের পাশে থেকে তাদের সাহায্য করার চেষ্টা করব। আসলে অর্থ দিয়ে যে শুধু মানুষকে সাহায্য করা যায় এমন কোন কথা নেই। আপনি চাইলে অন্যভাবেও একজন মানুষকে সবসময় সাহায্য করতে পারেন।


এভাবে যদি আমরা এই দুর্বল প্রকৃতির মানুষদেরকে সাহায্য করতে পারি তাহলে কিন্তু তারা আস্তে আস্তে করে ভালো হয়ে উঠে কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা আরো তাদের জীবনটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আসলে এই সমাজে অনেক ধরনের লোক রয়েছে যারা সামান্য একটু সাহায্য পেলে অনেক বড় কিছু করতে পারে। কিন্তু এই সামান্য সাহায্য করার মত মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন। এজন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি মানুষ হিসেবে অন্য একজন মানুষের সাহায্য করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো একজন ভালো মানুষ হতে পারব না এবং আমাদের এই মন মানসিকতার জন্য কিন্তু সব সময় আমরা নিজেদের দিক থেকে ছোট থেকে যাব।


PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  
Loading...

After reading your article, I can sense your sincere reflection on helping others, especially your point about how many people subconsciously avoid helping the poor. This is a very real issue and something to think about.

I agree with you that helping others doesn't always rely on money. Sometimes, companionship, understanding, or even a sincere word can have a significant impact on a person. This kind of "small but genuine" kindness may last longer than a one-time act of assistance.

At the same time, I'm also thinking that a key point in encouraging more people to help others is "how to begin," such as starting with small things in daily life, rather than aiming to change huge problems from the outset.

From a writing perspective, perhaps including a specific example from your own experience, such as helping someone or being helped, would make the article more powerful and more likely to resonate with readers.

I'd like to ask if you have a particularly memorable experience of helping someone or being helped?

follow me and I will guide you.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.062
BTC 67738.66
ETH 2092.66
USDT 1.00
SBD 0.50