বৃদ্ধ বয়সের কষ্ট।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বৃদ্ধ বয়সের কষ্ট সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


church-8298712_1280.png



লিংক


একটা মানুষের যখন বয়স বাড়ে তখন আস্তে আস্তে তার আপনজন কমতে থাকে এবং তার প্রতি মানুষের অনীহা বাড়তে থাকে। অর্থাৎ সেই মানুষটা অনেকটা তুচ্ছ প্রকৃতির হয়ে থাকে। একটা বৃদ্ধ বয়সে মানুষের কষ্ট কিন্তু আপনি কখনো বুঝতে পারবেন না। অর্থাৎ যখন আপনি যুবক বয়স ছিল তখন আপনাকে কিন্তু সবাই অনেক বেশি প্রাধান্য দিতে যেহেতু আপনি পরিবারের জন্য অর্থ উপার্জন করতে এবং সমাজের জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করতেন। কিন্তু যখন আপনার বয়স বেড়ে যায় এবং আপনি আর অর্থ থেকে শুরু করে সমাজের জন্য কোন ধরনের ভালো কাজ করতে না পারেন তখন কিন্তু মানুষ আপনাকে আস্তে আস্তে ভুলে যেতে শুরু করে। আর আপনাকে মানুষ কখনো প্রাধান্য দেয় না।


আর যে মানুষটা সারা জীবন এত বেশি প্রাধান্য পেয়ে গেছে এবং শেষ বয়সে এসে মানুষের কাছ থেকে বঞ্চনা এবং তুচ্ছ তা নিয়ে বেঁচে থাকছে তাদের জীবনে কতটা কষ্ট তারাই একমাত্র বুঝতে পারছে। আসলে এই পৃথিবীতে মানুষ কিন্তু সারা জীবন মানুষের উপকার করে যেতে পারে না। অর্থাৎ একটা সময় যখন তাদের বয়স হয় তখন তারা কর্ম ক্ষমতা হারিয়ে ফেলে এবং তাদের বুদ্ধিমত্তা অনেকটা লোভ পেয়ে যায়। এজন্য মানুষ তাদেরকে অনেকটা দূরে সরিয়ে দিতে চেষ্টা করে। কিন্তু আমরা একটা জিনিস কখনো কল্পনাও করতে পারি না যে একটা সময় কিন্তু আমাদের এই অবস্থায় ফিরে আসতে হবে। অর্থাৎ এই বৃদ্ধ বয়সে থাকার দিনগুলো একটা সময় আমাদের কেউ কাটানোর জন্য প্রস্তুত থাকতে হবে।


আমরা যদি মানুষের সাথে এই ধরনের আচরণ করি তাহলে আমাদের বৃদ্ধ বয়সেও এই ধরনের আচরণ অনন্য মানুষদের কাছ থেকে পেতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সঠিকভাবে আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা সব সময় মানুষের কাছ থেকে ভালোবাসা পাবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের বাড়িতে যেসব বয়স্ক মানুষ হয়েছে তাদেরকে অবশ্যই সময় দিতে হবে। আসলে তাদের কাছে জীবনে আর কোন কিছু চাওয়ার নেই শুধুমাত্র সময় ছাড়া। আর মানুষ যদি তাদের সাথে একটু ভালো ব্যবহার করে তাহলে কিন্তু তাদের এই বৃদ্ধ বয়সের সময়টা অনেক বেশি ভালো যায়। এজন্য তাদের অবশ্যই যত্ন নিতে হবে।


কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই বৃদ্ধ বয়স্ক হলেও এই মানুষদের জ্ঞান কিন্তু কখনো কমেনি। অর্থাৎ তারা শারীরিকভাবে কোন কাজ না করতে পারলেও তারা কিন্তু বুদ্ধি অথবা পরামর্শ দিয়ে বিভিন্ন ধরনের কাজ সমাধান করতে পারেন। যেহেতু তাদের অভিজ্ঞতা অনেক বেশি এবং এই অভিজ্ঞতার বয়স আমাদের থেকে বেশি হওয়ার জন্য তাদের বুদ্ধি আমাদের থেকে অনেক বেশি। এজন্য আমরা তাদের কাছ থেকে যদি সঠিক পরামর্শ নিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য সেই চলার পথটা অনেক বেশি সহজ হবে। একটা জিনিস মনে রাখতে হবে যে এই বৃদ্ধ বয়সে মানুষগুলো অবশ্যই ভালোবাসা ছাড়া আর কোন কিছু মানুষের কাছ থেকে আশা করে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.059
BTC 69451.04
ETH 2077.10
USDT 1.00
SBD 0.50