জীবনে বন্ধুর প্রয়োজন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবনে বন্ধুর প্রয়োজন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


friends-3077835_1280.webp



লিংক


আসলে বন্ধু নামটা আমাদের জীবনে একটা মূল্যবান নাম। অর্থাৎ যাদের জীবনে বন্ধু নেই তারা কখনো সঠিক মানুষ হতে পারে না এবং তাদের জীবনে কোন ধরনের আনন্দের মুহূর্ত থাকে না। আসলে আমাদের বয়স বাড়ার সাথে সাথে কিন্তু নতুন নতুন বন্ধুরা আমাদের জীবনে চলে আসে এবং আলাদা আলাদা বন্ধুদের ভূমিকা কিন্তু আমাদের জীবনে আলাদা আলাদা হয়ে থাকে। কিন্তু আমরা যখন কোন ধরনের বিপদে পড়ি তখন কিন্তু যত আলাদা ধরনের বন্ধু থাকুক না কেন তাদের ভূমিকা কিন্তু সেই সময় আমাদের জীবনে এক রকম হয়ে থাকে। অর্থাৎ বন্ধুর বিপদে অন্য বন্ধুরা ঝাঁপিয়ে পড়বে এটাই কিন্তু স্বাভাবিক। আর এই ধরনের বন্ধুত্ব যাদের মধ্যে রয়েছে তারা কিন্তু অনেক বেশি ভাগ্যবান হয়ে থাকেন।


আসলে এই পৃথিবীতে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে আমাদের বর্তমান সময়ে মানুষ এখন টাকা ছাড়া আর কোন কিছু বুঝতে চেষ্টা করে না। অর্থাৎ আপনি দেখবেন যে সমাজে যার কাছে যত বেশি অর্থ রয়েছে তার বন্ধুবান্ধব তত বেশি এবং তার বন্ধু-বান্ধব তত বেশি তাদের আশেপাশে ঘোরাফেরা করে থাকে। কিন্তু আমরা যদি শুধুমাত্র টাকা দেখে অন্য বন্ধুদের সাথে মেলামেশা করার চেষ্টা করে তাহলে সেই বন্ধুটা কখনো আমাদের প্রিয় বন্ধু হতে পারে না বরং আমরা হলাম তার লোভী বন্ধু। আর এই ধরনের বন্ধুদের জীবনে কোন প্রয়োজন নাই এবং তারা কখনো কোন ধরনের বিপদে আপদে আমাদেরকে কখনো সাহায্য করতে এগিয়ে আসে না।


আসলে আমাদের জীবনে প্রত্যেকটা বন্ধুর অবশ্যই দরকার এবং এই বন্ধুরা হল এমন একটা ওষুধের মত যারা কিনা আমাদের দুঃখের সময় আমাদের দুঃখগুলো এক মুহূর্তে দূর করে দিতে পারে। আসলে দিনশেষে যদি আমরা কিছুটা সময় আমাদের বন্ধু-বান্ধবদের সাথে কাটাই তাহলে কিন্তু আমাদের দিনটা যতই খারাপ যাক না কেন তারপর থেকে আমাদের সব সময়টা ভালো যায় এবং সেই খারাপ সময়ের কথা আমরা তৎক্ষণাৎ ভুলে যাই। এজন্য কিন্তু প্রত্যেকটা বন্ধুদের সঙ্গে আমাদের অবশ্যই ভালো ব্যবহার করা উচিত এবং আমরা যদি কোন ধরনের খারাপ ব্যবহার করে থাকি তাহলে এরপর আমরা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেব। আসলে বন্ধুদের কাছে ক্ষমা চাইলে নিজেরা কখনো ছোট হয় না।


এজন্য যা কিছু হয়ে যাক না কেন আমরা সব সময় আমাদের বন্ধুত্বকে টিকিয়ে রাখার চেষ্টা করব এবং আমরা যদি আমাদের এই বন্ধুত্বটা সারা জীবন চালিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই জীবনের বাকি সময়টুকু আমরাই বন্ধুদের সাথে কাটিয়ে যেতে পারবো এবং তখন আমাদের জীবনে আর কোনো ধরনের চিন্তাভাবনা থাকবে না। এভাবে অবশ্যই প্রত্যেকটা বন্ধু-বান্ধবদের মেলামেশা করা উচিত। আর জীবনে বন্ধুর প্রয়োজন তে কতটা বেশি তা একমাত্র বন্ধুরা বুঝতে পারেন। এজন্য আমরা আমাদের জীবনের বন্ধু গুলোকে সবসময় কাছে রাখার চেষ্টা করবো এবং যতই তাদের খারাপ সময় আসুক না কেন আমরা সব সময় তাদের পাশে থেকে তাদের সেই খারাপ সময় থেকে বের করে নিয়ে আসার জন্য সবাই মিলে চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.061
BTC 66482.99
ETH 1995.29
USDT 1.00
SBD 0.49