যানজটের সমস্যা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে যানজটের সমস্যা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


highway-7213206_1280.jpg



লিংক


আসলে বর্তমান সময়ের সব থেকে বড় একটা সমস্যা হল এই যানজটের সমস্যা। অর্থাৎ প্রতিনিয়ত আমরা রাস্তায় গেলে দেখতে পাই যে যানবাহনের সংখ্যা মানুষের তুলে নেয়া অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। একটা জিনিস হিসাব করলে আমরা দেখতে পাই যে এখন মাথাপিছু দুজনের জন্য একটি করে যানবাহন তৈরি হচ্ছে। আসলে শুধুমাত্র যানবাহন তৈরি হলে যে মানুষের জীবনটা অনেক বেশি সহজ-সরল হবে এমন কোন কথা নেই। অর্থাৎ অতিরিক্ত যানবাহন কিন্তু মানুষের জীবনকে থমকে দিতে পারে এবং মানুষ কখনো সঠিক সময় তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে না। যে জিনিসটা তৈরি হয়েছে মানুষের জীবনটাকে দ্রুত করার জন্য সেই জিনিসটার জন্য কিন্তু আজ মানুষের জীবনটা পিছিয়ে যাচ্ছে।


আসলে এই অতিরিক্ত যানজটের ফলে কিন্তু প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে প্রতিনিয়ত। আসলে যারা প্রতিদিন বিভিন্ন কাজের উদ্দেশ্যে বাইরে বের হয় তারা কিন্তু এই জিনিসটার সাথে অনেক বেশি পরিচিত। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করব যাতে করে এই যানজট মুক্ত একটা দেশ গঠন করতে পারি। বিভিন্ন উন্নত দেশে আমরা একটা জিনিস দেখতে পাই যে সেখানকার মানুষেরা খুব কম যানবাহন ব্যবহার করে এবং তারা সবসময় পাবলিক ট্রান্সপোর্ট অনেক বেশি ব্যবহার করে। এরফলে সেখানে যানজটের সমস্যা অনেক বেশি কম হয় এবং তারা খুব দ্রুত সময় এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারে। কিন্তু আমাদের দেশে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে গেলে দূরত্ব থেকে সময় অনেক বেশি লেগে যায়।


আর এভাবে যদি যানজট প্রতিনিয়ত বাড়তে থাকে তাহলে কিন্তু আমরা রাস্তা দিয়ে তেমন বেশি ভালোভাবে চলাচল করতে পারব না এবং এই অতিরিক্ত যানজটের ফলে কিন্তু পরিবেশ অনেক বেশি দূষিত হবে। বিশেষ করে শহর অঞ্চলের দিকে বায়ু একদিক থেকে যেমন দূষিত হচ্ছে তেমনি অন্য দিক থেকে শব্দ দূষণের পরিমাণ আরো অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এরপরে কিন্তু মানুষের শরীরের সবথেকে বেশি ক্ষতি হচ্ছে এবং মানুষের শরীরে বিভিন্ন ধরনের মারাত্মক রোগের সৃষ্টি হচ্ছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবন থেকে এই সমস্যাগুলো দূর করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদের এই যানজট সমস্যাটাকে আগে সমাধান করতে হবে।


এভাবে যদি আমরা সবাই মিলেমিশে এই যানজট কমাতে পারি এবং প্রয়োজনের অতিরিক্ত যানবাহন তৈরি না করে বরং পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারি তাহলে কিন্তু রাস্তাঘাটে যানবাহনের পরিমাণ যেমন কমে যাবে ঠিক তেমনি মানুষ তার সময় মত বিভিন্ন ধরনের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। আসলে এই যানজটের সমস্যা এখন দৈনন্দিন জীবনে অন্যতম একটি সমস্যায় এবং এই সমস্যার সমাধানের জন্য কিন্তু সরকারের মাথা টনক নড়ে গেছে। তাইতো সরকারের সাহায্যের জন্য সর্বপ্রথম আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং এই যানজটের সমস্যা যাতে দূর করা যায় সেজন্য প্রত্যেক মানুষকে অবশ্যই চেষ্টা করতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.064
BTC 68305.90
ETH 2082.69
USDT 1.00
SBD 0.48