তর্ক করা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে তর্ক করা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
আসলে এই পৃথিবীতে যারা তর্ক করে জয়ী হতে চায় তারা কিন্তু কখনো প্রকৃত শিক্ষিত ব্যক্তি নয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সবসময় প্রত্যেকটা কাজে মাথা ঠান্ডা করে সেই কাজটি সমাধান করার চেষ্টা করব। কেননা আমরা যদি তর্ক করে কোন কিছুতে জিততে চাই তাহলে কিন্তু সেই জিনিসে আমরা সর্ব প্রথম হেরে যাব। কেননা যারা বুদ্ধিমান লোক তারা কখনো কোন ধরনের তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে না। তারা সব সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ সমাধান করার চেষ্টা করে এবং তারা লজিক দিয়ে সব সময় কথা বলার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি তর্ক করে সব সময় জয়ী হতে চাই তাহলে কিন্তু আমরা কখনো শিক্ষিত ব্যক্তি হতে পারব না।
এই পৃথিবীতে বিভিন্ন ধরনের অশিক্ষিত ব্যক্তিরা রয়েছে যারা সব সময় বিভিন্ন মানুষের সাথে তর্ক-বিতর্ক করে নিজেদেরকে অনেক বেশি জ্ঞানী বলে প্রমাণ করার চেষ্টা করে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি কোন কাজে পারদর্শী না হন তাহলে কিন্তু সেই কাজটি চেষ্টা করবেন কি করে সঠিকভাবে সমাধান করা যায়। কিন্তু এর মানে আপনি সেই জিনিসটা যেহেতু কোন কিছু জানেন না তাই সে জিনিসটা নিয়ে অশিক্ষিতদের মত তর্ক চালিয়ে যাবেন এটা কিন্তু কখনো হতে পারে না। আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা সব সময় বিভিন্ন ধরনের তর্ক-বিতর্ক করতে ব্যস্ত থাকে তারা পৃথিবীর সঠিক জ্ঞান থেকে সবসময় দূরে থাকে।
আসলে এই সব মানুষেরা কখনো আপনাকে লজিক দেখিয়ে কোন ধরনের কথা বোঝানোর চেষ্টা করবে না। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি যদি সবসময় প্রকৃত শিক্ষা নিয়ে কোন ধরনের কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজটি অবশ্যই বোঝার চেষ্টা করবেন। কেননা আপনি যদি না বুঝেশুনে কোন ধরনের কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজটি আপনি কখনো সঠিকভাবে সমাধান করতে পারবেন না। এর জন্য আপনাকে সবসময় প্রত্যেকটা জিনিস সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে এবং কখনো কোন কিছু না জেনে শুনে অন্যের সাথে তর্ক করা যাবে না। আর এই মানুষগুলো সব সময় জীবনে উন্নতি লাভ করতে পারে এবং তারা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি তাহলে আমাদের মধ্যে ভদ্রতা নামক জিনিসটা সবসময় কাজ করবে এবং যেখানে তর্ক থাকবে সেখান থেকে আমরা সব সময় দূরে থাকার চেষ্টা করব। এজন্য আমরা ঠান্ডা মাথায় প্রত্যেকটা জিনিস সমাধান করার চেষ্টা করব এবং কেউ যদি অশিক্ষিতের মতো কথা বলে তাদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করব। কেননা এসব অশিক্ষিত ব্যক্তিরা কখনো নিজেরা ভালো কিছু করে না এবং কখনো অন্য মানুষকে ভালো কিছু কখনো করতে দেয় না। এজন্য আমরা সব সময় নিজেদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
