বিদায় নেবার পালা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে বিদায় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


funeral-2511124_1280.jpg



লিংক


আসলে এই পৃথিবীতে যেহেতু আমরা একদিন জন্মগ্রহণ করেছি তাই একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চিরজীবনের জন্য বিদায় নিয়ে যেতে হবে। আসলে কিছু কিছু মানুষ আছে তার জীবনের চেয়ে অনেক বেশি কঠোর পরিশ্রম করে এবং কঠোর পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়ে শেষ জীবনে এসে। তবুও সে তার শেষ জীবনে একটুও শান্তি কখনো উপভোগ করতে পারে না। কেননা কিছু কিছু মানুষ আছে যারা অনেক বেশি পরিশ্রমই হয় এবং তাদের পরিবারের মানুষগুলো আছে অনেক বেশি অলস প্রকৃতির হয়ে থাকে এবং সব সময় সেই মানুষদের উপর নির্ভরশীল হয়ে থাকে। আর এইসব পরিবারের যদি আপনি জন্মগ্রহণ করেন তাহলে আপনি আর কখনো সামনের দিকে সঠিকভাবে এগিয়ে যেতে পারবেন না।


একটা জিনিস আমি খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে আপনি যদি সবসময় অন্যের জন্য বিভিন্ন ধরনের কাজ করে যান তাহলে কিন্তু আপনাকে এই কাজ সারা জীবন চালিয়ে যেতে হবে। অর্থাৎ সে সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল হয়ে যাবে এবং আপনি যখন শেষ বয়সে এসে বিদায়ের ক্ষণ গুনতে থাকবেন তখন কিন্তু তারা নিজেরাও মিলে কোন ধরনের কোন কিছু করার চেষ্টা করবে না। আসলে এই পৃথিবীতে এমন মানুষদের সব সময় চিন্তা ভাবনা হয় যে তারা কখনোই বিজিবি চির বিদায় নিয়ে নেবে। কেননা এই পৃথিবীর এইসব কঠিন পরিস্থিতি তারা আর কখনো সহ্য করতে পারে না। এজন্য অনেকের মুখে আপনি শুনে থাকবেন যে এর থেকে মরে যাওয়া কিন্তু অনেক বেশি ভালো।


কিন্তু যারা কঠিন পরিশ্রমী মানুষ তারা কিন্তু কখনো এ ধরনের চিন্তা ভাবনা করে না। কেননা তারা তাদের নিজেদের জীবনটাকে সবসময় উপভোগ করতে চেষ্টা করে। তারা এই পৃথিবীর সকল আনন্দটুকু গ্রহণ করতে চায় এবং এই আনন্দ গ্রহণ করার জন্য তাদের করণীয় কাজগুলো তারা সবসময় করে থাকে। আসলে এই পৃথিবীতে এখন আপনি বেশিরভাগ বয়স্ক মানুষের মুখে শুনে থাকবেন যে এই পৃথিবীতে বেঁচে থাকার থেকে এখন কিন্তু মরে যাওয়া অনেক বেশি ভালো। কেননা একটা সময় তাদের কাছে এই পৃথিবীটা অনেক বেশি বোঝা মনে হয় এবং তারা এই বোঝার মত বসবাস আর করতে যায় না। কেননা তারা সারা জীবন অনেক বেশি পরিশ্রম করেছে এবং শেষ বয়সে এসে তারা কখনো অন্যের উপরে বসে খেতে চায় না।


আর এজন্য এই মানুষগুলোর মন-মানসিকতা দিন দিন খারাপ হতে শুরু করে এবং তারা পরিবারের মধ্যে অনেকটা অবহেলিত ভাবে বাকি জীবনটা কাটাতে থাকে। যে মানুষটা তার যুবক বয়সে সবসময় কঠোর পরিশ্রম করেছে এবং নিজেদের পরিবারকে একটু ভালো রাখার জন্য সব সময় চেষ্টা করেছে সেই মানুষটা যখন শেষ বয়সে এসে পরিবারের বোঝা হয়ে যায় তখন কিন্তু তার দুঃখ কষ্টের আর সীমা থাকে না এবং সে বারবার ভাবতে থাকে যে এই পৃথিবীতে তার সবকিছু কাজ করা হয়ে গেছে এবং এখন এই পৃথিবীতে সে যেহেতু বোঝা তাই তাকে এই পৃথিবী ছেড়েছি রোগ বিদায় নিয়ে নিতে হবে। আসলে এইসব মানুষের মনের কষ্টটা আমরা কখনো সঠিকভাবে অনুভব করতে পারব না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.32
JST 0.069
BTC 72279.47
ETH 2211.69
USDT 1.00
SBD 0.49