অপেক্ষা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অপেক্ষা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে অপেক্ষা এমন একটা জিনিস সেটি কিন্তু সবার দ্বারা কখনো হয় না। আপনাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনের সবকিছুর জন্য কিন্তু আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষা করার জন্য আমাদের অবশ্যই ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। আমাদের মনে রাখতে হবে যে হুট করে কিন্তু আমাদের জীবনে কখনো উন্নতি আসবেনা। বরং এই উন্নতির জন্য আমাদের সব সময় কঠোর পরিশ্রম করতে হবে এবং অপেক্ষায় থাকতে হবে কখন আমাদের জীবনে এই উন্নতির চলে আসে। একটা জিনিস আপনাকে মন থেকে সবসময় মানতে হবে যে সবকিছু যদি কঠোর পরিশ্রম করলে পাওয়া যেত তাহলে কিন্তু মানুষ অন্য কিছু চিন্তা ভাবনা না করে শুধুমাত্র কঠোর পরিশ্রম করে যেত।
এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় লক্ষ্য করলে দেখতে পাই যে কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু কখনো কোন কিছুর অপেক্ষায় থাকতে চায় না। একটা প্রত্যেকটা জিনিস তাদের জীবনে অনেক দ্রুত প্রয়োজন এবং সেই দ্রুত পাওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন ধরনের খারাপ পথ অবলম্বন করে সেই জিনিসটা পাওয়ার জন্য চেষ্টা করে। আসলে অপেক্ষায় থাকার মত ধৈর্য্য কিন্তু এই পৃথিবীতে সফল মানুষের মধ্যে নেই। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ভালো জিনিসের জন্য কিন্তু আমাদের অনেক বেশি অপেক্ষা করতে হয় এবং সেই ভালো জিনিসটা যখন আমরা আমাদের জীবনে পেয়ে যাব তখন কিন্তু আমাদের মনের সকল ধরনের দুঃখগুলো চিরদিনের জন্য মুছে যাবে।
একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা অনেক বেশি জ্ঞানী ব্যক্তি তারা কিন্তু সবসময় অপেক্ষা করে সবকিছু পাওয়ার জন্য চেষ্টা করে। আসলে তাদের যতটুকু কর্তব্য তারা ঠিক ততটুকু কাজ করে যায় এবং ভাবতে থাকে যে তাদের জীবনে সেই জিনিসটা কখন পূরণ হবে। কিন্তু তখন তারা কখনো অধৈর্য হয় না। আসলে অপেক্ষায় থাকার মত মন মানসিকতা অবশ্যই তৈরি করতে হবে আমাদেরকে। কেননা আমাদের মন যদি চঞ্চল হয়ে থাকে তাহলে কিন্তু কোন জিনিসের জন্য আমরা কখনো অপেক্ষায় থাকতে পারবো না এবং প্রত্যেকটা জিনিস আমাদের জীবন থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। আসলে প্রিয় মানুষগুলো যখন দূরে থাকে তাদের জন্য কিন্তু আমাদের অপেক্ষায় থাকতে হয়।
এই পৃথিবীতে যারা ভালো জিনিসের জন্য অপেক্ষা করে আছে তারা কিন্তু অবশ্যই সেই ভালো জিনিসটা তাদের জীবনের পেতে পারবে এবং এই জিনিসটা যখন সে পেয়ে যাবে তখন সে পৃথিবীর সবথেকে বেশি সুখী হতে পারবে। সেটি উন্নতির ক্ষেত্রেও হতে পারে অথবা কোন ব্যক্তি বিশেষ হতে পারে। অর্থাৎ আমরা যখন দেখব যে আমাদের প্রিয় মানুষটি আমাদের কাছে সারা জীবনের জন্য চলে এসেছে বহু অপেক্ষার পর তখন কিন্তু সেই জিনিসটার প্রতি আমাদের চিন্তাভাবনা এবং ভালোবাসা আরো অনেক বেশি বৃদ্ধি পেতে থাকে। এজন্য সব সময় আমরা ভালো জিনিসের জন্য অপেক্ষায় থাকবো। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে ভালো জিনিস কখনো দ্রুত আমাদের জীবনে আসে না।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
