ভালো কাজের ফল।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো কাজের ফল সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে যারা ভালো মানুষ তারা কিন্তু সবসময় ভালো কাজ করে বেড়ায়। একটা জিনিস তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি যে তারা কিন্তু কখনো ভালো ফলের আশায় ভালো কাজ করে না। অর্থাৎ তারা মনের থেকে সবসময় ভালো কাজ করে এবং এই ভালো কাজের ফল সবসময় ভালো হয়। আসলে জীবনটাকে যদি আমরা ভালোভাবে উপভোগ করতে চাই তাহলে কিন্তু আমাদের সব সময় ভালো কাজ করে যেতে হবে। কেননা যারা সবসময় খারাপ কাজ করে তারা কিন্তু জীবনে কখনো ভালো ফল উপভোগ করতে পারে না এবং তাদের জীবনটা বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে কাটতে থাকে। এজন্য এ মানুষের জীবনে কখনো সুখ-শান্তি উপভোগ করতে পারে না।
আমাদের এই পৃথিবীতে এখন আমরা এই ভালো মানুষের সংখ্যা খুব কম দেখতে পাই। কেননা অন্যান্য মানুষ মনে করে যে জীবনে ভালো থাকতে গেলে যে ভালো কাজ করতে হবে এমন কোন কথা নেই। অর্থাৎ খারাপ কাজের মাধ্যমে কিন্তু মানুষ দ্রুত সুখে থাকতে পারে এবং জীবনে প্রচুর পরিমাণ অর্থের মালিক হতে পারে। একটা জিনিস আপনি অবশ্যই খেয়াল করে দেখবেন যে যখন কোন একটি ভালো কাজ করবেন তখন দেখবেন যে আপনার মনের মধ্যে একটা ভালো মিল আপনি খুঁজে পাবেন। কিন্তু আপনি যদি কখনো খারাপ কাজ করেন তখন দেখবেন যে আপনার মনটা কখনো ভালো থাকবে না এবং আপনি যতই ভালো সময় কাটান না কেন আপনার মনের মধ্যে একটা অসুস্থ ভাব সবসময় আপনি বুঝতে পারবেন।
এজন্য আমাদের উচিত সবসময় ভালো কাজের মধ্যে নিজেদেরকে রাখা এবং ভাল কাজ করে নিজেদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করা। এই পৃথিবীতে এখন মানুষ শুধুমাত্র নিজের ভালো কথা চিন্তা করে অন্যের কোন উপকার করতে চায় না। অর্থাৎ নিজেরাও ভালো থাকলে এবং নিজেদের কাজ যদি ভাল হয় এতেই তারা খুশি। কিন্তু একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমাদের আশেপাশে যারা খারাপ কাজ করে তাদেরকে যদি আমরা বুঝাতে পারি যে খারাপ কাজের ক্ষতি কতটা বেশি তাহলে কিন্তু তারা তাদের সেই খারাপ কাজ ফেলে অবশ্যই ভালো কাজ করার চেষ্টা করবে। এজন্য সবাইকে নিয়ে ভালোর দিকে এগিয়ে যেতে হবে।
এভাবে যদি জীবনে আমরা সবাই মিলে ভাল কাজ করে যেতে পারি এবং জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই এই জীবনে সবাই ভালো কাজের ফল ভালো পাবে এবং এই ভালো কাজ করতে করতে পরিবেশটা সুন্দর একটা রূপ ধারণ করবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারি তাহলে সেখানে যেসব ভবিষ্যৎ প্রজন্ম জন্মগ্রহণ করবে তারা কিন্তু সবাই ভালো কাজ করতে শিখবে এবং এই ভালো কাজ করার মাধ্যমে তারা তাদের জীবনটাকে সুন্দর করতে পারবে। এজন্য জীবনে খারাপ কাজের মাধ্যমে কোন কিছু উপভোগ করার থেকে ভালো কাজের মাধ্যমে জীবনের প্রত্যেকটা জিনিস উপভোগ করার মধ্যে আলাদা ধরনের একটা মজা রয়েছে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
