অভিজ্ঞতা মানুষকে জ্ঞানী করে তোলে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অভিজ্ঞতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


metaverse-7081849_1280.webp



লিংক


যে মানুষ যত বেশি কাজ করবে তার জ্ঞান তত বৃদ্ধি পাবে। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যতবেশি বাইরে বিভিন্ন জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাইবো তত বেশি আমরা কিন্তু সবসময় জ্ঞান অর্জন করতে পারব। আসলে বই পুস্তকে যে জিনিসপত্র লেখা থাকে সেই জিনিসগুলো যদি আমরা বাস্তব জীবনে অভিজ্ঞতা অর্জন করতে পারি তাহলে কিন্তু সেখান থেকে আমরা সবথেকে বেশি শিক্ষা গ্রহণ করব। অর্থাৎ বই-পুস্তকে যে জিনিসটা লেখা থাকে সেই জিনিসটা যদি আমরা প্রাক্টিক্যালি বাইরে চেষ্টা করতে পারি তাহলে কিন্তু বইয়ের জ্ঞানের থেকে সেই জ্ঞানটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সেই জিনিসটা আমরা কখনো ভুলে যাবো না।


আসলে আমাদের এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যে মানুষ যত বেশি নতুন নতুন কাজ করতে পারে এবং নতুন নতুন কাজ করার জন্য চেষ্টা করে তারা কিন্তু সবসময় অন্যান্য মানুষদের থেকে একটু বেশি জেনে থাকে। অর্থাৎ নতুন কাজ করতে গেলে সেই কাজের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাই এবং সেই সমস্যা থেকে কি করে বের হয়ে আসতে হবে এজন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি কাজের মধ্যে কোন সমস্যায় পড়ে যাই তখন সে সমস্যা থেকে বের হওয়ার জন্য আমরা বুদ্ধি খাটিয়ে বিভিন্ন ধরনের পথ সৃষ্টি করে যাতে করে আমরা সেই কাজটাকে সুন্দরভাবে সমাধান করতে পারব।


এতে করে কিন্তু আপনার কাজের প্রতি যেমন আগ্রহ বেড়ে যাবে ঠিক তেমনি আপনার সামনে যদি বিভিন্ন ধরনের কঠিন কাজও আসে তবুও আপনি কখনো থমকে যাবেন না। অর্থাৎ যত বেশি কাজ করবেন তত বেশি আপনার অভিজ্ঞতা অর্জন করবেন এবং এই অভিজ্ঞতার ফলে আপনি আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। একটা জিনিস আপনাকে সবসময় মানতে হবে যে আপনি জীবনে সঠিক জ্ঞানী হতে গেলে সর্বপ্রথম আপনাকে বিভিন্ন জিনিস সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে। কেননা যারা আজ উন্নতির শিখরে পৌঁছে গেছে তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কাজ করে বিভিন্ন অভিজ্ঞতার সমন্বয় করে আজ কিন্তু এই অবস্থানে বসে আছেন। আসলে অভিজ্ঞতা একজন মানুষকে সবসময় জ্ঞানী করে তোলে।


এজন্য আমরা সব সময় চেষ্টা করব বিভিন্ন ধরনের নতুন নতুন কাজগুলো নিজেরা সমাধান করা এবং অন্যের সাহায্য না নিতে পারলে সেই কাজে কখনো সাহায্য নিতে যাবেন না। কেননা আপনি যদি একটা কাজে বারবার পরাজিত হয়ে যান তাহলে কিন্তু আপনি কখনো হাল ছাড়বেন না। অর্থাৎ আপনাকে সব সময় বারবার চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এইভাবে আপনি যদি সব সময় বার বার চেষ্টা চালিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে করে বৃদ্ধি পেতে থাকবে। এজন্য আমরা সব সময় অভিজ্ঞ মানুষদের পাশে ঘোরাফেরা করার চেষ্টা করবো এবং তাদের থেকে সঠিক জ্ঞান নিয়ে আমরা নিজেরা সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.043
BTC 67831.90
ETH 1959.45
USDT 1.00
SBD 0.38