হাসি কান্না নিয়ে জীবন।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে হাসি কান্না নিয়ে জীবন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে আমাদের জীবনটা একটা হাসি কান্নার মধ্যে কাটতে থাকে। কখনো আমাদের জীবনে ভালো সময় আসে আবার কখনো আমাদের জীবনে খারাপ সময় আসে। আসলে এই ভালো মন্দের মাঝে বসবাস করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে। যদিও আমাদের জীবনে সব সময় যদি হাসি থাকতো তাহলে এর কখনো গুরুত্ব থাকতো না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই জীবনে যদি আমরা প্রথমে কঠোর পরিশ্রম করতে পারি এবং যত কষ্ট আসুক সবগুলো যদি আমরা সহ্য করতে পারি তাহলে অবশ্যই পরবর্তীতে আমরা একটা ভালো সময় কাটাতে পারব এবং জীবনে শেষ সময়টুকু মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করে যেতে। আর আমরা যদি ভালো না থাকি তাহলে আমাদের ব্যবহার কখনো ভালো হবে না।
এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষ দেখতে পাই তার মধ্যে কিন্তু সুখে থাকা মানুষের সংখ্যা খুব কম এবং দুঃখের মধ্যে থাকা মানুষের সঙ্গে সব থেকে বেশি। আসলে আপনি এক জায়গায় আনন্দ ফুর্তি করছেন এবং অন্য জায়গায় মানুষগুলো না খেতে পেয়ে তাদের দিন কাটাচ্ছে এগুলো দেখলে আমাদের সত্যিই অবাক লাগে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র আমরা যদি স্বার্থপরের মত নিজেদের আনন্দটাকে বড় করে দেখি এবং কখনো অন্যের দুঃখ কষ্ট কে নিজেদের দুঃখ কষ্টের মনে না করতে পারি তাহলে কিন্তু আমরা কখনো অন্যের সাহায্য করতে পারবো না এবং কখনো অন্যের পাশে দাঁড়াতে পারবো না। একটা জিনিস মনে রাখতে হবে এই জীবনে সবার একটু সুখে থাকার অধিকার আছে।
আসলে আমরা যদি অন্যের জীবন থেকে সুখ কেড়ে নেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু সেই মানুষগুলো আমাদেরকে কখনো ভালবাসবে না এবং সব সময় আমাদের খারাপ চাইবে। একটা মানুষ ভালোভাবে যদি দিন কাটাতে চায় তাহলে আপনি যদি তাদের সেই ভালো থাকার পথে কাটা হয়ে দাঁড়ান তাহলে কিন্তু মাঝে মাঝে সেই মানুষগুলো অবশ্যই তাদের পথের কাঁটা সরানোর জন্য চেষ্টা অবশ্যই করবে। অর্থাৎ আমরা যদি সাধারণ মানুষ গুলোকে বিভিন্নভাবে উত্যক্ত করার চেষ্টা করে তাহলে কিন্তু একটা সময় তারা আমাদের বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ গড়ে তুলবে এবং আমাদের এই খারাপ কাজ বন্ধ করার জন্য তারা অবশ্যই চেষ্টা করবে। আসলে এই মানুষগুলো সব সময় মানুষের বড় শত্রু হয়ে থাকে।
এজন্য আমরা যদি সবাইকে নিয়ে আনন্দে সহিত দিন কাটাতে পারি এবং যারা অবহেলায় বেড়ে ওঠা মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই সে মানুষগুলোকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। একটা জিনিস আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে অন্যের মুখে হাসি ফুটানো কিন্তু খুব একটা সহজ বিষয় নয়। আর আপনি যখন আপনার চেষ্টার পরে যখন বিভিন্ন গরিব মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন তখন কিন্তু আপনার আলাদা ধরনের একটা অনুভূতি হবে যে অনুভূতি আপনি কখনো অন্য মানুষের সাথে শেয়ার করতে পারবেন না। এজন্য হাসি কান্না নিয়ে বেড়ে ওঠার মাঝে আমরা সবসময় চেষ্টা করব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং মানুষের মুখে হাসি ফোটানোর জন্য।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
