উন্নয়ন।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে উন্নয়ন সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


business-4271251_1280.webp



লিংক


বর্তমান সময়ে আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি যে মানুষ এখন উন্নয়নের নামে কিভাবে দুর্নীতি করবে সেই জিনিসটা করছে। অর্থাৎ দেশের প্রতি তাদের কোন খেয়াল নেই শুধুমাত্র খেয়াল আছে কি করে খারাপ উপায় অবলম্বন করে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা যায়। আসলে যারা উন্নয়নের কান্ডারী তারা যদি এই ধরনের খারাপ কাজ করে বেড়ায় তাহলে দেশের উন্নয়ন তো বরং হবে না। আর দেশটা সব সময় অধঃপতনের দিকে এগিয়ে যাবে। আসলে আমাদের এই দেশে এত খারাপ মানুষ যে তারা কখনো দেশের উন্নতির কথা না ভেবে বরং নিজেদের পকেটের উন্নতির কথা ভেবে তারা সব সময় দেশের বিভিন্ন ক্ষতি করে এবং দেশের উন্নয়নের টাকাগুলো নিজেদের পকেটে আত্মসাৎ করে।


আসলে এমন দেশে যদি খারাপ লোকের সংখ্যা বেড়ে যায় তাহলে আমাদের দেশ কখনো উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে দেশের মধ্যে যদি খারাপ মানুষের সংখ্যা বেড়ে যায় তাহলে সেই দেশটা দিন দিন অনুন্নত দিকে এগিয়ে যাবে। আসলে দেশের মানুষকে অবশ্যই সচেতন হতে হবে যাতে দেশের মানুষ অন্য কোন ক্ষতি করতে না পারেন। এছাড়াও আমরা সবসময় দেশের উন্নয়নের চিন্তা ভাবনা করবো এবং যারা দেশের উন্নয়নের ভার রয়েছে তারা যদি সঠিকভাবে কাজ না করে তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ গড়ে তুলতে সবাই একতাবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো। আসলে আমরা যদি আমাদের নিজেদের দেশকে উন্নত না করে তাহলে কখনো দেশ উন্নতি হবে না।


এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই সচেতন হতে হবে যাতে করে কেউ যদি দেশের কোন ক্ষতি করতে না পারে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই দেশের ক্ষতি যারা করে তারা কখনো দেশকে ভালোবাসে না বরং তারাই বিশেষ সব থেকে বড় শত্রু। এজন্য আমরা সব সময় একটা জিনিস মনে রাখব যাতে করে কেউ এই দেশের ক্ষতি করতে না পারে এবং সব সময় আমরা দেশের জন্য সজাগ থাকবো। আসলে মানুষ এখন এতটা খারাপ হয়ে গেছে যে মানুষের মধ্যে কোন ধরনের ভালো মন্দ চিন্তা জাগ্রত হয় না। এজন্য তাদের মনের দেশের প্রতি কোন মায়া দয়া নেই এবং সব সময় তারা নিজেদের স্বার্থ থাকে বড় করে মনে করে। আর এজন্য আমাদের দেশটা কখনো সামনের দিকে আর এগিয়ে যেতে পারছে না।


একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি উন্নত দেশের ছোঁয়া পেতে চাই তাহলে অবশ্যই আমাদের নিজেদের দেশকে উন্নতি করতে হবে এবং দেশের উন্নতির জন্য আমরা সব সময় বিভিন্নভাবে কঠোর পরিশ্রম করতে প্রস্তুত থাকবো। যে দেশের উন্নয়ন যত বেশি ধীরগতিতে এগিয়ে যায় সেই দেশ কিন্তু তত বেশি পিছিয়ে পড়ে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমাদের দেশটা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং দেশের মানুষগুলো যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে। কেননা দেশের যদি উন্নতি হয় তাহলে দেশে সুখ শান্তি আবার পুনরায় ফিরে আসবে এবং দেশের মানুষগুলোর জীবন আরো অনেক বেশি সহজ হবে। এজন্য আমরা সব সময় দেশের উন্নয়নের জন্য চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।