নারী অত্যাচার বন্ধ করুন
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নারী অত্যাচার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
বর্তমান সময়ে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করে দেখি যে এই সমাজে নারীরা সব থেকে পিছিয়ে থাকে। আর তাদের এই পিছিয়ে থাকার প্রধান কারণ হলো পুরুষ জাতিরা তাদেরকে কখনো সম্মান করে না এবং মনে করে যে নারীরা হলো এই দেশের বোঝা। এছাড়াও এই পুরুষ সমাজ বিভিন্নভাবে এই নারীদের উপরে অত্যাচার করে। আর নারীরা যেহেতু তারা তাদের নিজেদেরকে দুর্বল মনে করে বলে তারা কখনো এইসব পুরুষদের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলে না। আর এজন্য তারা সব সময় সমাজের অত্যাচার গুলো মুখ বুজে সহ্য করে। আর যে সমাজের লোকেরা নারী নির্যাতনকে সমর্থন করে এবং নারীদেরকে সবসময় তুচ্ছ বলে মনে করে সেই সমাজ কখনো উন্নত হতে পারবে না এবং তারা কখনো নিজেদের সমাজকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে না।
আর এই মূর্খ সমাজের লোকেরা সব সময় দেশের জন্য অনেক বেশি ক্ষতিকারক। আসলে এই পৃথিবীতে পুরুষের যেমন অধিকার রয়েছে ঠিক তেমনি নারীরও অধিকার রয়েছে। আর এজন্য পুরুষের পাশাপাশি নারীরাও সব সময় উচ্চশিক্ষা গ্রহণ করবে এবং বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। কিন্তু একটা জিনিস আমরা সব সময় লক্ষ্য করে দেখেছি যে পরিবারের মা-বাবারাই সব সময় তাদের মেয়ে সন্তানদেরকে জন্মের পর থেকে ছোট বলে মনে করে এবং তাদেরকে কখনো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চায় না। তারা মনে করে যে তাদের মেয়েদের কয়েকদিন পর হলে বিয়ে দিয়ে দেবে এবং এর পরে তারা তাদের নিজেদের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকবে। আর এর জন্য একটা মেয়েকে তেমন একটা বেশি পড়াশোনা না করলেও চলবে।
কিন্তু তারা কখনো এই জিনিসটা ভাবে না যে একটা জাতি যদি উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে শুধুমাত্র এই নারীদের দ্বারা। অর্থাৎ একজন শিক্ষিত মা সবসময় চাইবে যে তার সন্তানরা জীবনে বড় হয়ে সঠিক শিক্ষা গ্রহণ করুক এবং জীবনে মানুষের মত মানুষ হোক। কিন্তু একজন অশিক্ষিত মা কখনো শিক্ষার সঠিক মর্ম বুঝতে পারবেন এবং তারা তাদের সন্তানদেরকে সঠিক শিক্ষা কখনো দান করতে পারবে না। আর এর জন্য এইসব সন্তানেরা বড় হয়ে তেমন একটা ভালো শিক্ষা অর্জন করতে পারেন এবং তারা কিন্তু জীবনে উন্নতির দিকে তেমন একটা বেশি অগ্রসর হতে পারে না। তাইতো একটা জাতিকে উন্নত করতে হলে সর্বপ্রথম নারীদের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কেননা নারীরা যদি শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকে তাহলে সেই সমাজ কখনো এগিয়ে থাকবে না।
আর বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে সরকার এই নারীদের শিক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রচারণা করে। এছাড়াও নারীদের সকল ক্ষেত্রে অনেক বেশি সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। আর এই সুযোগ-সুবিধা গ্রহণ করার ফলে নারীরা এখন সঠিক শিক্ষা অর্জন করে দেশের উন্নতির জন্য কাজ করতে পারছে। আসলে এখন কর্ম ক্ষেত্রে একটা জিনিস আমরা লক্ষ্য করি যে পুরুষের পাশাপাশি নারীরাও একই সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। এছাড়াও অনেক মহিলারে রয়েছে যারা কিনা তাদের ভালো কাজ কর্মের জন্য দেশকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এর মাধ্যমে কিন্তু এই সমাজটা আমাদের আরো আধুনিক থেকে আধুনিকতার দিকে এগিয়ে যাবে। তাইতো আমাদের সমাজ থেকে অবিলম্বে এই নারী অত্যাচার বন্ধ করে একটা সুন্দর সমাজ গঠন করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
