শেষ ভালো যার সব ভালো তার।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে শেষ ভালো যার সব ভালো তার সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
প্রত্যেকটা জিনিসকে আমাদের সঠিকভাবে সমাধান করতে হবে এবং এই সমাধানের মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে ধাপে ধাপে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আপনি প্রথম থেকে যদি কোন একটা কাজ খুব সুন্দর ভাবে সমাধান করে আসছেন এবং শেষের দিকে সেই কাজটিকে আপনি যদি কোন একটা ছোট ভুলের জন্য একদম নষ্ট করে ফেলেন তাহলে পুরো পরিশ্রমটা আপনার বৃথা হয়ে যাবে এবং আপনি জীবনে কখনো প্রকৃত সুখ-শান্তি আর উপভোগ করতে পারবেন না। এজন্য আপনাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ভালো করতে পারেন তাহলে আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন।
আমাদের এই পৃথিবীতে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি যে যারা সবসময় অনেক বেশি চঞ্চল ধরনের হয়ে থাকে তারা কিন্তু তেমন একটা বেশি সামনের দিকে কখনো এগিয়ে যেতে পারে না। অর্থাৎ তাদের ধৈর্য অনেক বেশি কম থাকে এবং অনেক চঞ্চলতার জন্য কিন্তু তারা কখনো কোন একটা কাজ সঠিকভাবে সমাধান করতে পারেনা। আর আমরা যদি জীবনে সামনের দিকে এগিয়ে চলার পথে প্রত্যেকটি কাজ যদি সঠিকভাবে সমাধান করতে না পারি তাহলে কিন্তু আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না এবং আমাদের জীবনটা পুরো পরাজয়ের মধ্যে তখন ডুবে থাকবে। এজন্য আমাদের প্রত্যেকটা জিনিসটা সবসময় মনোযোগ দিয়ে সমাধান করার চেষ্টা করতে হবে।
একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কোন একটা কাজ যদি আপনি শুরু করে থাকেন তাহলে সেই কাজটি কিন্তু আপনার নিজেকেই শেষ করতে হবে। আপনি যদি সেই কাজটি খুব সুন্দর ভাবে সমাধান করতে পারেন তাহলে দেখবেন যে অন্যান্য মানুষগুলো আপনার কাজ দেখে অনেক বেশি অনুপ্রাণিত হবে এবং তারাও আপনার মত চেষ্টা চালিয়ে যাবে। আর আপনার মত যদি তারা সব সময় চেষ্টা চালিয়ে এগিয়ে জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই তারাও জীবনে উন্নতি লাভ করতে পারবে। কিন্তু একটা জিনিস আপনাকে সবসময় মনোযোগ সহকারে মনে রাখতে হবে যে প্রত্যেকটি কাজ যেহেতু খুব সুন্দরভাবে শুরু করতে হবে ঠিক তেমনি সেই কাজটির শেষ খুব সুন্দরভাবে আপনাকে অন্যের সামনে উপস্থাপন করতে হবে।
আপনি যদি আপনার পুরো কাজটি খুব সুন্দর হবে অন্য মানুষদের সামনে উপস্থাপন করতে পারেন এবং সেই কাজের মূল অর্থটা আপনি যদি অন্য মানুষকে বোঝাতে পারেন তাহলে কিন্তু সেই কাজ দেখে অন্যান্য মানুষগুলো আপনার অনেক বেশি প্রশংসা করবে এবং তারাও চেষ্টা করবে যাতে করে আপনার মত প্রত্যেকটি কাজ খুব সুন্দর ভাবে শেষ করার জন্য। আসলে কোন কোন কাজে অনেক বেশি দেরি হলেও আপনি যদি সেই কাজটি খুব সুন্দর ভাবে শেষ করতে পারেন তাহলে কিন্তু মানুষ অনেক বেশি প্রশংসা করবে। তাইতো গোজামিল দিয়ে কোন ধরনের কাজ দ্রুত শেষ করার থেকে ধীর গতিতে কোন কাজ খুব সুন্দর ভাবে শেষ করার মধ্যে কিন্তু আলাদা ধরনের একটা মর্যাদা রয়েছে এবং মানুষ সবসময় সুন্দর কাজ অনেক বেশি পছন্দ করে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
