সুন্দর করে জীবন গড়তে হবে।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সুন্দর করে জীবন গড়তে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


identical-6830074_1280.webp



লিংক

আমাদের এই জীবনটা কিন্তু একটা সীমিত সময়ের মধ্যে বাধা রয়েছে। কেননা আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি তাই একদিন আমাদের এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে নিতে হবে। আর এই সময়টুকুর মধ্যে আমাদের বিভিন্ন ধরনের দায়িত্ব কর্তব্য থাকে যেগুলো আমাদের অবশ্যই পালন করতে হবে। আসলে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মা-বাবা আমাদের দায়িত্ব পালন করেছে এবং আমরা যখন বড় হয়েছি তখন কিন্তু আমরা আমাদের মা-বাবার দায়িত্ব পালন করব। অর্থাৎ আমরা যদি বড় হয়ে আমাদের পুরো পরিবারের দায়িত্বটা পালন করতে পারি এবং সুন্দর করে নিজেদের জীবনটাকে সাজাতে পারি তাহলে কিন্তু এই জীবনে আমরা অনেক বেশি সুখে থাকতে পারবো।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ আছে যারা বিভিন্ন ধরনের কাজ করে এবং তাদের সেই কাজ অনুযায়ী তাদের জীবনটা সেই ভাবে গড়ে ওঠে। অর্থাৎ যারা সুন্দর জীবন গড়তে চাই তাদেরকে অবশ্যই ভালো কাজ করতে হবে এবং ভালো কাজের মধ্যে থাকতে হবে। আবার কিছু কিছু মানুষদের জীবন দেখলে আমরা বুঝতে পারি যে তারা কত বেশি কষ্টের মধ্যে দিন কাটায়। অর্থাৎ তারা তাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে কখনো সাজাতে পারেনা এবং এর ফলে তারা তাদের পুরো পরিবারটাকে বিভিন্ন ধরনের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চালনা করতে চেষ্টা করে। এভাবে কিন্তু আমরা আমাদের জীবনটাকে কখনো উপভোগ করতে পারবোনা।


অর্থাৎ আমরা এই এক জীবনে যদি একটু সুখ শান্তি উপভোগ করতে না পারি তাহলে আমাদের জীবনের কোন মূল্য নেই। একটা জিনিস আপনাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি সব সময় বিভিন্ন ধরনের কাজকর্ম করতে পারি এবং মানুষের উপকার করতে পারি তাহলে কিন্তু অন্যান্য মানুষ আমাদেরকে ভালবাসবে এবং তারাও আমাদেরকে সম্মান করার চেষ্টা করবে। আসলে আপনি যদি আপনার জীবনটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যদিও প্রথম অবস্থাতে আপনার একটু কষ্ট হবে কিন্তু পরবর্তীতে এই কষ্টগুলো দিন দিন আস্তে আস্তে দূর হয়ে যেতে থাকবে। শুধুমাত্র পরিশ্রম ছাড়া অন্য কিছু কখনো করা যাবে না।


এভাবে যদি আপনি প্রতিনিয়ত কাজের মধ্যে থাকতে পারেন তাহলে দেখবেন যে আপনি আপনার জীবনটাকে খুব সুন্দর করে সাজাতে পারবেন। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যাতে করে আমরা নিজেদের জীবনটা সুন্দর করে গড়তে পারি এবং একই সাথে আমাদের পাশে যারা রয়েছে তাদের জীবনটা কেউ সুন্দর করানোর জন্য তাদেরকে সাহায্য করতে পারি। এভাবে যদি আমরা সবাই মিলে একটা সুন্দর জীবন গঠন করে সেখানে সবাই একত্রে বসবাস করতে পারি তাহলে কারো জীবনে কোন ধরনের অসুবিধা থাকবে না এবং সবাই অনেক বেশি সুখে শান্তিতে তাদের দিনটা কাটাতে পারবে। এভাবে যদি আমরা আমাদের সুখের জীবন তৈরি করতে পারি তাহলে আমাদের জীবনে আর কোন দুঃখ কষ্ট কখনো থাকবে না।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।