আইন কাঠামো ভেঙে পড়ছে
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আইন কাঠামো সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একটা জিনিস আপনারা হয়তোবা খেয়াল করে দেখছেন যে দিন দিন কিন্তু এই আইন কাঠামো ভেঙে পড়ছে। অর্থাৎ মানুষ যেভাবে দিন দিন অপরাধ করছে এবং অপরাধ করে কিন্তু তারা আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এর ফলে কিন্তু তারা সবাই সফল হচ্ছে। আসলে যারা খারাপ মানুষ তারা কিন্তু কখনো অন্য মানুষের ভালো চায়না এবং সব সময় চেষ্টা করে কি করে অন্যান্য মানুষদের ক্ষতি করা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যে দেশের আইন কাঠামো দুর্বল সেই দেশ কখনো সফলতা অর্জন করতে পারে না এবং তারা কখনো উন্নতির দিকে এগিয়ে যেতে পারে না। এজন্য আইন কাঠামো সবসময়ই শক্ত করতে হবে।
আসলে প্রত্যেকটা দেশের আইন যদি সবসময় শক্ত থাকে তাহলে কিন্তু কেউ অপরাধ করতে ভয় পাবে এবং অপরাধ করলেও তারা কিন্তু সেই অপরাধের সঠিক শাস্তি পাবেন। কিন্তু একটা জিনিস আপনারা হয়তোবা খেয়াল করে দেখেছেন যে এই সমাজে তাদের অতিরিক্ত পয়সা রয়েছে তারা কিন্তু ততই অপরাধ করুক না কেন তারা সবাই এই আইনের ফাঁক দিয়ে বের হয়ে আসে এবং আবার পুনরায় সেই একই ধরনের খারাপ কর্মকান্ড করতে ব্যস্ত থাকে। আসলে এদের খারাপ কর্মকান্ড যদি এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমাদের সমাজটা দিন দিন পিছিয়ে যাবে এবং আমাদের সমাজে আমরা কখনো সুখ শান্তি নিয়ে মোটেও বসবাস করতে পারবো না।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি এই আইন কাঠামো সঠিকভাবে গড়ে তুলতে চাই তাহলে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে এই আইনের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে এবং আইনের কাছে ধনী থেকে শুরু করে গরিব কোন মানুষের পার্থক্য করা যাবে না। অর্থাৎ খারাপ কাজ করলে সবার শাস্তি কিন্তু সমান হতে হবে এবং তারা যাতে পরবর্তীতে এই ধরনের কাজ না করে এজন্য অবশ্যই আইনের আওতার মধ্যে রাখতে হবে। আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে বিভিন্ন দেশ রয়েছে যারা সব সময় শীর্ষে অবস্থান করে তাদের এই আইনের কাঠামোর জন্য। কেননা তারা তাদের দেশের মধ্যে কখনো কোন ধরনের বিশৃঙ্খল কোন কিছু সৃষ্টি হতে দেয় না।
আর এর ফলে কিন্তু এই দেশগুলো অন্যান্য দেশের অপেক্ষায় এগিয়ে থাকে এবং তারা সব সময় উন্নতির দিকে এগিয়ে যায়। এজন্য আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যদি এই আইনের কাঠামো সঠিকভাবে গড়ে তুলতে চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই আমাদের দেশটা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশের মানুষগুলো অপরাধ করার মতো এমন খারাপ চিন্তাভাবনা কখনো তাদের মাথার মধ্যে আনবে না।আসলে এইভাবে আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবো এবং পুনরায় আবার এই আইনের কাঠামো নতুন ভাবে তৈরি করে দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
