ভালোবাসার শক্তি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালোবাসার শক্তি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


couple-7738917_1280.webp



লিংক


এই পৃথিবীতে আপনি যতই শক্তি দেখতে পান না কেন সব থেকে বেশি শক্তি হলো ভালোবাসার। অর্থাৎ আপনার কাছে যদি ভালোবাসা থাকে তাহলে আপনার কাছে পৃথিবীর সবথেকে কঠিন শক্তিও হার মেনে যাবে। আসলে ভালোবাসা হলো এমন একটা জিনিস যা পৃথিবীর সর্বোচ্চ স্থানে অবস্থান করে এবং যারা মানুষকে ভালবাসে তাদের শক্তি কিন্তু এই পৃথিবীতে সবথেকে বেশি। আসলে শরীরের জোর দিয়ে কখনো কোনো কিছু পাওয়া যায় না ঠিক তেমনি আমরা যদি মানুষকে ভালোবেসে মানুষ মানুষকে কাছে টেনে নিতে পারি তাহলে এই পৃথিবীতে আমরা ভালোবাসা দিয়ে যে কোন কিছু করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন যে এই পৃথিবীতে ভালোবাসার উপরে কখনো কোন কিছু হতে পারে না।


আসলে মানুষ এখন নিজেদের শক্তি দিয়ে সবকিছু জোর করে পাওয়ার চেষ্টা করে। সেই মানুষগুলো কিন্তু জীবনে কখনো সুখী হতে পারে না এবং তারা যে জিনিসগুলো মানুষের কাছ থেকে জোর করে নেয় সে জিনিসগুলো কখনো সঠিকভাবে ভোগ করতে পারে না। একটা জিনিস আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা যদি মানুষকে ভালোবেসে তাদেরকে কাছে টেনে নিতে পারি এবং তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকতে পারি তাহলে কিন্তু আমরা এই পৃথিবীতে একটা সুন্দর জায়গা তৈরি করতে পারব যেখানে ভালোবাসা ছাড়া আর অন্য কিছু কখনো থাকবে না। একটা মানুষ অন্য মানুষকে যখন ভালবাসবে সেই মানুষটি তখন তার জন্য সবকিছু করতে যেকোন মুহূর্তে প্রস্তুত থাকবে।


এজন্য আমরা সব সময় মানুষকে ভালবাসবো এবং মানুষের পাশে থাকার চেষ্টা করব। এই পৃথিবীতে যারা ভালোবাসা দিয়ে সবকিছু জয় করতে পারে তারা কিন্তু খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তাদের কাছে কোন কিছু কখনো কোন সমস্যা হতে পারে না। এজন্য মানুষের মনে সর্বপ্রথম ভালবাসার জাগ্রত করতে হবে এবং এই ভালোবাসার দ্বারা আমরাই পৃথিবীর সবকিছু জয় করতে পারব। আসলে আপনি একটা জানি সব সময় লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমরা যদি কোন খারাপ মানুষকে ভালোবেসে তাদেরকে বুঝাতে পারি তাহলে কিন্তু তাদের ভেতর থেকে সেই খারাপ গুণগুলো তারা বের করে ফেলার চেষ্টা করবে এবং তারাও কিন্তু এই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে যাবে।


আর আপনি যখন মানুষকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারবেন তখন তাকে আপনি একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন এবং তার ভিতরে সকল খারাপ গুণাবলী গুলো আপনি দ্রুত সমাধান করতে পারবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের মনের মধ্যে ভালোবাসা রাখতে পারি তাহলে আমাদের মনের ভিতরের খারাপ জিনিস গুলো সব সময় বের হয়ে আসবে এবং আমরা এই ভালোবাসার দ্বারা অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য আমরা সব সময় পৃথিবীতে সব কিছু ভালোবাসার তার জয় করার চেষ্টা করবো এবং কখনো জোর করে কোন কিছু পাবার চেষ্টা করবো না। আর এভাবে যদি আমরা চলতে পারি তাহলে ভালোবাসা অবশ্যই জয়লাভ করবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.28
JST 0.047
BTC 63961.67
ETH 1864.40
USDT 1.00
SBD 0.51