জীবনটা উপভোগ করতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে জীবন উপভোগ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে এই পৃথিবীতে মানুষের গড় আয়ু প্রায় ষাটের কাছাকাছি চলে এসেছে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই ছোট জীবনে যদি আমরা পুরো জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে না পারি তাহলে আমাদের জীবনের কোন মানে নেই। এজন্য আমরা জীবনে সব সময় সঠিক কাজ করব এবং সঠিক পথে এগিয়ে চলার চেষ্টা করব। আর আমরা যদি সবসময় ভালো কাজ এবং সঠিক পথে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু সবাই আমাদেরকে ভালবাসবে এবং আমরা জীবনে কখনো কোন ধরনের খারাপ কাজের ভিতর জড়িয়ে পড়ার চেষ্টা করব না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অন্যের ক্ষতি করি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারবো না।
আসলে এই পৃথিবীতে একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে যারা তাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারে না তারা কিন্তু শেষ বয়সে এসে অনেক বেশি আফসোস করে এবং এর ফলে কিন্তু তারা আর পুনরায় তাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে পারে না। আসলে আমরা যখন কাজ করবো তখন কাজের মধ্যে থাকবো এবং যখন জীবনটাকে উপভোগ করার চেষ্টা করব তখন তার ভিতরে থাকার চেষ্টা করব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের জীবনটাকে সঠিকভাবে উপভোগ করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে ভাল কাজ করতে হবে এবং ভালো কাজের মধ্যে সবসময় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করতে হবে।
কেননা আমরা যদি সব সময় খারাপ কাজ করি নিজেদের জীবনটাকে উপভোগ করার চেষ্টা করতে চাই তাহলে কিন্তু সেটি আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। অথচ সবকিছু আমাদেরকে ভালোর দ্বারা অর্জন করতে হবে। এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা সব সময় অন্য মানুষের ক্ষতি করতে ব্যস্ত থাকে এবং তারা যখন অন্য মানুষের ক্ষতি করে তাতে করে তারা অনেক বেশি আনন্দ পেয়ে থাকে। কিন্তু এই আনন্দগুলো কখনো দীর্ঘস্থায়ী হতে পারেনা। অর্থাৎ একটা সময় এই আনন্দ আপনার জীবন থেকে চলে যাবে এবং আপনি বাকি জীবনটা অনেক বেশি দুঃখ কষ্টের মধ্যে কাটাতে হবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে অন্যের ক্ষতি না করে অন্যের উপকারের মাধ্যমে নিজেদের জীবনটাকে উপভোগ করার।
এভাবে যদি আমরা আমাদের জীবনটাকে সঠিকভাবে সঠিক দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের জীবনটা সার্থক হবে এবং একই সাথে আমাদের পরিবারের যে সদস্য গুলো রয়েছে তারাও কিন্তু অনেক বেশি সুখে শান্তিতে থাকতে পারবে। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখেছেন যে আপনি যদি খারাপ কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে কেউ ভালোবাসবে না এবং আপনার পরিবারের সদস্য গুলো আপনাকে নিয়ে সবসময় চিন্তা করবে। আর এজন্য পরিবারের মধ্যে কখনো কোনো ধরনের সুখ শান্তি থাকবে না এবং সবাই মিলে অনেক বেশি কষ্টের মধ্যে দিন কাটাতে হবে। এজন্য আমরা সব সময় জীবনটাকে ভালোর দিকে এগিয়ে নিয়ে উপভোগ করার চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
