মনের মত সবকিছু হয় না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে মনের মত সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


refugees-7046365_1280.png



লিংক


আপনি যদি মনে করেন যে এই পৃথিবীতে সব কিছু আপনার মনের মতো করে হবে তাহলে এই ধরনের আপনার এখনই মনের মধ্যে থেকে বের করে ফেলতে হবে। কেননা এই জীবনে কিন্তু আপনি যতই নিজের মনের মত সবকিছু করার চেষ্টা করুন না কেন সবকিছু কিন্তু কখনোই আপনার নিজের মনের মত করে হবেনা। আসলে আপনি যদি ১০০ টি কাজ করেন তাহলে দেখবেন যে এই ১০০ টি কাজের মধ্যে ৯০ টাকা আপনার মনের মত হলেও বাকি কাজগুলো কখনো আপনার মনের মত হবে না। একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে সব কিছু যদি আমরা নিজেদের মনের মত করতে চাই তাহলে সেটি যেমন সম্ভব না ঠিক তেমনি মনের মত করার জন্য আমাদের অবশ্যই পরিশ্রম করতে হবে।


আসলে আমরা যদি পরিশ্রম না করে শুধুমাত্র অলসের মতো ঘরে বসে থাকি তাহলে কিন্তু সেই জিনিসগুলো কখনো আমাদের জীবনে সফলতা বয়ে আনবে না। আসলে মানুষ এখন সবসময় চেষ্টা করে কি করে প্রতিটা ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে এবং তারা তাদের জীবনটাকে সবসময় আনন্দ উল্লাস করে উপভোগ করবে। আসলে শুধুমাত্র দুই একজন ব্যক্তি নয় বরং পৃথিবীর সবাই মানুষ কিন্তু এই ধরনের চিন্তাভাবনা করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা সব সময় এমন কিছু চেষ্টা করব যার ফলে অন্য কোন মানুষের কোন ধরনের কোন ক্ষতি না হয়। অন্যের ক্ষতি না করে কিন্তু এই পৃথিবীতে ভালো কিছু করা অবশ্যই জীবনে সম্ভব হয়।


আসলে মনের মত করতে গেলে অবশ্যই নিজেদেরকে পরিশ্রম করতে হবে এবং সেই জিনিসের প্রতি আমাদের অনেক বেশি বিশ্বাস রাখতে হবে। এভাবে যদি আমরা কোন জিনিস পাওয়ার জন্য এবং মনের মত করার জন্য চেষ্টা করতে পারি তাহলে দেখবেন যে অবশ্যই সেই জিনিসটা আমরা করতে পারবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা সব সময় ব্যর্থ হয়ে যাই। আসলে সেই জিনিসগুলো কখনো আমাদের মনের মত করে আমরা তৈরি করতে পারি না এবং সেই জিনিসগুলোকে কখনো নিজেদের মনের মত করা অসম্ভব হয়ে যায়। আমরা জীবনে যে সঙ্গীর সাথে বাকি জীবনটা কাটাতে চাই সেই প্রিয় মানুষকে যদি আমাদের মনের মত করতে চাই তাহলে সেটি অনেকটা জোর জবরদস্তি হবে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সবকিছু যদি আমাদের নিজেদের মনের মত করি তাহলে অন্যের স্বাধীনতা বলে কোন কিছু থাকবে না। তাইতো সব সময় এমন কিছু চিন্তা ভাবনা করতে হবে অর্থাৎ নিজেদেরকে অবশ্যই অন্য মানুষের মনের মত করে তোলার চেষ্টা করতে হবে। এভাবে যদি আমরা একে অন্যের মনের মত হয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারি তাহলে দেখবেন যে জীবনে কোন ধরনের কোন ঝগড়া বিবাদ থাকবে না এবং সবাই মিলে অনেক বেশি সুখে শান্তিতে বসবাস করতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে যেসব কিন্তু খুব দ্রুত সহজে পাওয়া যায় না এবং সেই জিনিস পেতে গেলে অবশ্যই মন থেকে চাইতে হবে এবং সেই জিনিস পাওয়ার জন্য অবশ্যই চেষ্টা চালাতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.30
JST 0.060
BTC 69800.68
ETH 2123.38
USDT 1.00
SBD 0.53