সঠিক মানুষের হাত ধরা।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সঠিক মানুষের হাত ধরা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


stick-figures-297554_1280.webp



লিংক


এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের একজন সঠিক প্রিয় মানুষের প্রয়োজন হয় যে কিনা সব সময় আপনার পাশে থাকবে এবং আপনাকে ভালোবাসার চেষ্টা করবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি কোন সঠিক মানুষকে ভালোবেসে তাদের হাত ধরে নেন তাহলে কিন্তু আপনার জীবনটা আর কখনো খারাপের মধ্যে থাকবে না অর্থাৎ তখন থেকে আপনার জীবনটা ভালোর দিকে এগিয়ে যাবে এবং আপনি আপনার জীবনটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন। আসলে এই পৃথিবীতে সঠিক মানুষের হাত ধরে যদি আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবনটা সবসময় সুখের হয়ে থাকবে।


একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সবাই কিন্তু কখনো সমান হতে পারে না এবং একজন ভালো মানুষ কিন্তু সব সময় একজন ভালো মানুষের হাত ধরবে এমন কোন কথা নেই। অর্থাৎ একজন ভালো মানুষ খারাপ হতে পারে এবং এই খারাপ কাজ করবেন জন্য কিন্তু অন্যান্য মানুষগুলো তাদেরকে অনেক বেশি অপছন্দ করবে। আসলে এই পৃথিবীতে সঠিক মানুষের হাত ধরে যদি আমরা সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব এবং আমাদের জীবনে আর কোন ধরনের সমস্যা কখনোই আসবেনা। অর্থাৎ আমাদের জীবনটা হবে তখন থেকে সুখের জীবন।


এজন্য একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যা কিছু হয়ে যাক না কেন আমি সবসময় সঠিক মানুষের হাত ধরে তাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সবসময় ভালো কাজ করবো এবং আমাদের সেই প্রিয় মানুষকে কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করব না। আসলে আমরা যদি আমাদের প্রিয় মানুষের সাথে খারাপ আচরণ করি তাহলে কিন্তু একসময় তারা আমাদের হাত ছেড়ে দেবে এবং আমাদের থেকে তারা সবসময় দূরে সরে থাকবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করব যারা আমাদের বিপদে হাত ধরবে তাদের হাত কখনো ছেড়ে না দেওয়ার জন্য।


কেননা এই মানুষগুলোই কিন্তু বিপদের সময় আমাদের রক্ষা করেছে এবং আমাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা আগে থেকে আমাদেরকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করেছেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সঠিকভাবে বেঁচে থাকতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভাল কাজ করতে হবে এবং ভালো কাজের মধ্যে সবসময় থাকতে হবে। আসলে যদি আমরা প্রতিনিয়ত ভালো কাজ করতে পারি তাহলে আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারব এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এজন্য আমি সবসময় সঠিক মানুষের হাত ধরে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।