সময় বেঁধে রাখা যায় না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সময় সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


quitting-time-7259410_1280.webp



লিংক


এই পৃথিবীতে সময় হলে এমন এক জিনিস যা আপনি কখনো বেঁধে রাখতে পারবেন না। অর্থাৎ আপনার কাছে যতই অর্থ এবং যতই শক্তি থাকুক না কেন আপনি এক মুহূর্ত সময়কে কখনো থমকে রাখতে পারবেন না। আসলে এই সময়ের সাথে যারা চলে তারা কিন্তু সময়ের প্রকৃত বন্ধু কিন্তু সময়ের সাথে যারা কখনো তাল মিলিয়ে চলতে পারে না তারা কিন্তু জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা যদি জীবনে বড় হতে চাই তাহলে সময় মত সব ধরনের কাজ করা অবশ্যই উচিত। কেননা সময় মত কাজ না করলে আমরা জীবনে কখনো বড় হতে পারব না।


এই পৃথিবীতে যেসব ব্যক্তিরা আজ উন্নতির শিখরে পৌঁছে গেছে তারা কিন্তু সবাই সময় অনুযায়ী কাজ করার চেষ্টা করেছে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি প্রত্যেকটা কাজ সময় মত করার চেষ্টা করি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে বড় হতে পারব এবং কোন কিছু আমাদেরকে আর কখনো আটকে রাখতে পারবে না। আসলে ছোটবেলা থেকে সময়ের সঠিক মূল্য দিতে অবশ্যই চেষ্টা করতে হবে। কেননা সময়ের মূল্য এবং সময় অনুযায়ী কাজ করার চেষ্টা যদি আমরা খুব ছোটবেলা থেকে করতে পারি তাহলে এটি আমাদের জীবনে একটা অভ্যাস হয়ে দাঁড়াবে। ফলে প্রতি মুহুর্তে আমরা সবসময় প্রত্যেকটা সময়কে কাজে লাগাতে অবশ্যই চেষ্টা করব এবং আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবো।


একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি সময়ের কাজ সময়ে করেন তাহলে সেই কাজটি পরবর্তীতে আর কখনো কঠিন হবে না। কিন্তু আপনি যদি সময়ের কাজ সময়ে না করে পরবর্তীতে সেই কাজটি করার জন্য রেখে দেন তাহলে কিন্তু সেই কাজটি পরবর্তীতে আর কখনো করা হবে না এবং এর জন্য আপনাকে প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হবে। একটা জিনিস আমাদের সব সময় চিন্তা করতে হবে যে আমাদের জীবনের যত সমস্যা আসুক না কেন আমরা প্রত্যেকটা কাজ সময় অনুযায়ী করার চেষ্টা করব এবং আস্তে আস্তে করে আমাদের জীবনের সকল কাজগুলো সমাধান করার চেষ্টা করব। এভাবে যদি আমরা সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে জীবনে আমাদের উন্নতি অবশ্যই হবে।


এজন্য একটা জিনিস আমাদের সবাইকে মনে রাখতে হবে যে পৃথিবীতে সময় হলো এমন এক জিনিস যা কখনো আমরা ধরে রাখতে পারব না এবং যেটি একবার যদি আমাদের জীবন থেকে চলে যায় সেই সময়কে আমরা কখনো আমাদের জীবনে আর ফিরিয়ে আনতে পারব না। শুধুমাত্র আফসোস করা ছাড়া আর কোন কিছু হবে না। এজন্য আমরা সব সময় আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করব এবং সময় অনুযায়ী প্রত্যেকটি কাজ সবসময় করে আস্তে আস্তে করে সামনের যেমন ঠিক তেমনি অন্যান্য মানুষদেরকে সময়ের মূল্য সম্পর্কে বুঝাতে চেষ্টা করব। আর এভাবে সবাই মিলেমিশে একসাথে সামনের দিকে অবশ্যই একদিন এগিয়ে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।