অতিরিক্ত কথা বলতে নেই।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত কথা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আমাদের সব সময় চুপ করে বিভিন্ন ধরনের কথা শুনতে হবে এবং বিভিন্ন ধরনের ভালো জিনিস থেকে জ্ঞান নিয়ে সেই জ্ঞানগুলো নিজেদের জীবনে প্রয়োগ করতে হবে। আসলে আমরা কিছু কিছু মানুষদের দেখতে পাই যারা অনেক অতিরিক্ত কথা বলে এবং তাদের এই অতিরিক্ত কথা বলার জন্য অন্যান্য মানুষ তাদেরকে কখনো পছন্দ করেনা। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি সবসময় অতিরিক্ত কথা বলেন তাহলে কিন্তু লোক আপনাকে বাচাল বলবে এবং আপনাকে তারা অশিক্ষিত মনে করবে। আর জ্ঞানী লোকেরা সব সময় কম কথা বলে বেশি কথা শোনার চেষ্টা করে এবং সে কথার মধ্য থেকে ভালো কথাগুলো তারা নিজেদের জীবনে প্রয়োগ করার চেষ্টা অবশ্যই করে থাকে।
আর আমরা তখন অতিরিক্ত কথা বলতে থাকি তখন কিন্তু আমরা অনেক ধরনের গুরুত্বপূর্ণ জিনিস থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলি। অর্থাৎ একটা লোক যখন আমাদের ভালোর উদ্দেশ্যে বিভিন্ন ধরনের কথা বলবে তখন আমরা তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। কিন্তু যদি আমরা তার কথা না শুনে বরং আমরা অতিরিক্ত কথা বলতে থাকি তাহলে কিন্তু তার কথা বলার ইচ্ছা হারিয়ে যাবে এবং তারা আমাদের বিষয়ে আর কোন ধরনের কথা বলতে চাইবে না। এজন্য সবসময় বুঝেশুনে কথা বলা উচিত। আর যারা সব সময় অতিরিক্ত কথা বলে তারা কিন্তু বিভিন্ন ভুলভাল ধরনের কথা বলে থাকে এবং এর পরবর্তীতে তাদের এই কথার জন্য বিভিন্নভাবে অনুতপ্ত হতে হয়।
একটা মানুষ তখনই শিক্ষিত হতে পারবে যখন সে বলবে কম এবং শুনবে বেশি। কিন্তু দুঃখজনক হলেও এই ধরনের মানুষের সংখ্যা এখন অনেক বেশি কম। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে সমাজে যারা মূর্খ শ্রেনীর লোক তারা কিন্তু তাদের এই মূর্খতা ঢেকে রাখার জন্য সব সময় অতিরিক্ত কথা বলতে থাকে এবং তারা নিজেরা মনে করে যে তারা যদি অন্যকে যত বেশি জ্ঞান দিতে পারবে তত বেশি অন্যান্য মানুষগুলো তাদেরকে শিক্ষিত মনে করবে। আসলে এই জিনিসটা একটা ভুল কথা। কেননা লোকে সব সময় এর উল্টোটা মনে করবে। আর আপনি যখন অতিরিক্ত কথা বলবেন তখন আপনার কাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল ত্রুটি অবশ্যই সব সময় হতে থাকবে।
এজন্য আমরা জীবনে কখনো অতিরিক্ত কথা বলব না এবং প্রয়োজনের অতিরিক্ত কোন বিষয় নিয়ে চিন্তাভাবনা করব না। এভাবে যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর জীবন করতে পারব এবং এই জীবনে অনেক জিনিস শিখতে পারবো। এজন্য আমরা সব সময় চুপচাপ সবকিছু শুনে সেখান থেকে ভালো জিনিস গুলো গ্রহণ করার চেষ্টা করবো এবং যে জিনিসগুলো খারাপ সেই জিনিসগুলোকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করব। এভাবে কিন্তু আমরা জীবনে বড় হতে পারব এবং নিজেদেরকে অবশ্যই জ্ঞানী করতে পারবো। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে একমাত্র তাদেরকে মানুষ ভালোবাসে যারা কম কথা বলে এবং মানুষের উপকার করে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
