ভালো মানুষের গুণাবলী।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে ভালো মানুষের গুণাবলী সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
একজন ভালো মানুষ হতে গেলে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ভালো গুণাবলী থাকা দরকার। আপনি একজন ভালো মানুষ এবং একজন খারাপ মানুষের মধ্যে যখন পার্থক্য বের করতে যাবেন তখন তাদের আলাদা আলাদা গুণাবলী দেখলে বুঝতে পারবেন যে কে ভালো মানুষ এবং কে খারাপ মানুষ। কিন্তু একটা বিষয়ে দুঃখের যে এই পৃথিবীতে ভালো মানুষ অপেক্ষা খারাপ মানুষের সংখ্যা এত বেশি যে আমাদের এই পার্থক্য আর খুব একটা কষ্ট করে বের করতে হয় না। কেননা আমাদের সামনে আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে ভালো মানুষের গুণাবলী গুলো এবং খারাপ মানুষের গুণাবলী। একটা জিনিস মনে রাখতে হবে আমরা নিজেদেরকে অবশ্যই ভালো মানুষ হিসেবে পরিচিতি লাভ করার চেষ্টা করব।
আসলে আমরা যদি নিজেদেরকে ভালো করতে চাই তাহলে অবশ্যই ভালো মানুষের গুণাবলী গুলো আমাদের নিজেদের মধ্যে থাকতে হবে। একটা খারাপ মানুষও কিন্তু চাইলে সে ভালো হতে পারে। অর্থাৎ তাকে প্রথমে সেই খারাপ মানুষের আচরণগুলো ত্যাগ করতে হবে এবং ভালো মানুষের গুণাবলী গুলো প্রথমে দেখতে হবে। একটা ভালো মানুষ হতে গেলে কিন্তু তেমন একটা বেশি কঠিন পরিশ্রম করতে হয় না কিন্তু আপনার জীবনটাকে একটা নিয়মের মধ্যে আনতে হবে। আপনি যদি আপনার জীবনটাকে একটা সুন্দর নিয়মের মধ্যে আনতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং জীবনে সকল ধরনের ভালো কিছু আপনি উপভোগ করতে পারবেন।
আপনি যদি সবসময় খারাপ কর্মকান্ডের মধ্যে ব্যস্ত থাকেন তাহলে দেখবেন যে আপনার মন মানসিকতা সবসময় খারাপ থাকবে এবং আপনাকে যদি কেউ কোন কিছু বলে থাকে তাহলে আপনি সেই বিষয়টি খারাপ হিসেবে গণ্য করবেন। কেননা একই জিনিস আপনি যখন ভাল মানুষ এবং খারাপ মানুষের সাথে আলোচনা করবেন তখন সেই ভালো মানুষটি সেই জিনিসটাকে ভালোভাবে নিয়ে তার জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে এবং খারাপ মানুষটি সেই জিনিসটা খারাপ হিসেবে নিয়ে তার নিজেদের জীবনে সেই জিনিসটা প্রয়োগ করে অন্যের ক্ষতি করার চেষ্টা করবে। এজন্য আমরা এই দুই ধরনের মানুষের মধ্যে খুব সহজে বিভিন্ন ধরনের পার্থক্য আমরা নির্ণয় করতে পারি।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদেরকে ভালো হিসেবে তৈরি করতে পারি এবং আমাদের মধ্যে যদি বিভিন্ন ধরনের ভালো গুণাবলী থাকে তাহলে কিন্তু আমরা যেমন ভালোর দিকে এগিয়ে যাব তেমনি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের এই ভালো কর্মকান্ড দেখে তারাও অনুপ্রাণিত হয়ে আমাদের মত ভাল কাজকর্ম করার চেষ্টা করবে। আর এভাবে যদি আমরা ভালো কাজকর্ম করে দিতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব সময় ভালো কাজকর্ম করতে পারে তাহলে দেখবেন যে আমাদের দেশটা আধুনিক থেকে আরো আধুনিকতার দিকে এগিয়ে যাবে। এজন্য এই পৃথিবীতে ভালো মানুষের অবশ্যই প্রয়োজন এবং সবাইকে ভালো হওয়ার জন্য সবসময় চেষ্টা করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
