পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


work-4997565_1280.webp



লিংক


এই পৃথিবীতে যারা সব সময় কঠোর পরিশ্রম করে তারা কিন্তু সব সময় একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারে। অনেকেই মনে করে যে পরিশ্রমের কোন প্রয়োজন নেই শুধুমাত্র টাকা হলেই আমরা জীবনে অবশ্যই সুখী হতে পারব। এই জিনিসটা সম্পূর্ণ একটি ভুল কথা। অর্থাৎ টাকা হলে যে জীবনে সুখী থাকা যায় এমন কোন কথা নেই। আপনার পেয়ে যদি প্রচুর পরিমাণ অর্থ দিয়ে শুধুমাত্র বসে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আপনি কখনো সুখ খুঁজে পাবেন না। অর্থাৎ আপনি যখন কঠোর পরিশ্রম করবেন তখন কিন্তু আপনার মন মানসিকতা ভালো থাকবে ঠিক তেমনি আপনি চেষ্টা করবেন কি করে সৎ উপায় অবলম্বন করে জীবনের সামনের দিকে এগিয়ে একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়া যায়।


আসলে আমাদের এই পৃথিবীতে এখন মানুষ আর বেশি পরিশ্রম করতে চায় না। অর্থাৎ সবাই চেষ্টা করে কি করে কম পরিশ্রম করে বেশি অর্থ উপার্জন করা যায়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি পরিশ্রম কম করি এবং বিভিন্ন খারাপ উপায় অবলম্বন করে জীবনে অর্থ উপার্জন করার চেষ্টা করি তাহলে কিন্তু এটি আমাদের দ্বারা কখনোই সম্ভব হবে না। অর্থাৎ খারাপ উপায় অবলম্বন করে জীবনে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করা সম্ভব হলেও সেই অর্থ কিন্তু আমাদের জীবনে তেমন একটা বেশি কাজে লাগে না। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই পরিশ্রম করে যারা জীবনে একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পেরেছে তাদের জীবনে দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন।


অর্থাৎ আপনি যদি অলসের মতো ঘরে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার মন মানসিকতা কখনো ভালো থাকবে না। অর্থাৎ আপনার সাথে যেমন কেউ কোন ধরনের সম্পর্ক রাখতে চাইবে না ঠিক তেমনি আপনিও সব সময় মানুষের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এজন্যই বলা হয় যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আসলে আমরা যদি একটু বুদ্ধি দিয়ে এই মানুষদের পাশে দাঁড়াতে পারি এবং মানুষদের সাহায্য করতে পারি তাহলে কিন্তু আমরা যেমন সুখী হতে পারব ঠিক তেমনি সমাজে যেসব মানুষেরা বেকার অথবা অলসের মত পড়েছিল তারা যদি কাজকর্ম করতে শুরু করে তারাও কিন্তু তাদের সেই খারাপ জীবন থেকে বের হয়ে এসে একটা ভালো জীবন পেতে পারে। এজন্য সবাইকে পরিশ্রম করতে হবে।


আর আমরা যদি এভাবে সবাই মিলে কঠোর পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি পেয়ে যাব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে সাফল্যের চাবিকাঠি পাওয়ার একমাত্র উপায় হল শুধুমাত্র পরিশ্রম। অর্থাৎ আপনি যদি অন্য কোন উপায় অবলম্বন করে জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনার দ্বারা কিন্তু সেটি কখনো সম্পন্ন হবে না। এজন্য একটা বিষয় সম্পর্কে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে জীবনে যা কিছুই করি না কোন সব কিছু কিন্তু কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। অর্থাৎ আমরা যদি কঠোর পরিশ্রম করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবো।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।