নিজের ভুল ধরার ক্ষমতা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজের ভুল ধরার ক্ষমতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় অন্যের ভুল ধরতে ব্যস্ত থাকে। তারা এমন হয় যে অন্য মানুষ যদি কোন ভুল নাও করে তবুও কিন্তু তারা সেই মানুষের ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করে। আসলে এই প্রকৃতির মানুষগুলোর থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত। কেননা তারা কখনো মানুষের উপকার করতে চায় না বরং কি করে মানুষের ক্ষতি করা যায় এজন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করতে থাকে। আসলে এই পৃথিবীতে যারা কখনো নিজেদের ভুল নিজেরা কখনো ধরতে পারে না তারা কিন্তু আসলে জীবনে কখনো জয়লাভ করতে পারে না। এই পৃথিবীতে নিজেদের ভুল যদি আমরা নিজেরা ধরতে না পারি তাহলে কিন্তু কেউ এসে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবার চেষ্টা করবে না।
আসলে কোন মানুষ যদি ভুল করে তখন অন্যান্য মানুষগুলো সবসময় চুপচাপ থাকে এবং সেই ভুলের ফলে যদি তার কোন ক্ষতি হয় তাহলে তারা কিন্তু অনেক বেশি আনন্দ পায়। কেননা এই মানুষগুলো কখনো অন্য মানুষের ভালো চায় না। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি অন্যের ভুলগুলো না খুঁজে নিজেদের ভুলগুলো খোঁজার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু আমরা অবশ্যই জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে সবাই কিন্তু নিজের ভুল কখনো নিজেরা ধরতে পারে না। আসলে এভাবে যারা নিজের ভুলগুলোকে ধরতে পেরে সেই ভুলগুলো সমাধান করার চেষ্টা করতে পারে তারাই কিন্তু জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে।
আসলে জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজ যেহেতু করি তাই বিভিন্ন কাজে আমাদের বিভিন্ন ধরনের ত্রুটি থেকে যায়। আসলে আমাদের কোন কাজে যদি কোন ধরনের ভুল থেকে যায় তাহলে সে ভুলগুলো যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু সেই ভুলগুলো আমরা কখনো সমাধান করতে পারব না। এজন্য এই সমাধান না করার ফলে এই ভুলগুলো আমাদের জীবনে পরবর্তীতে বড় একটা সমস্যার সম্মুখীন হয়ে দাঁড়াবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবনে যে ভুল আমরা পূর্বে করে এসেছি সেই ভুল কাজটা যদি পরবর্তীতে আবারো করি তাহলে কিন্তু ভুলে ভরে যাবে আমাদের জীবন। এজন্য সব সময় প্রত্যেকটা ছোট ছোট ভুলকে সমাধান করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এভাবে যদি আমরা সবাই মিলেমিশে নিজেদের ছোট ছোট ভুলগুলোকে ধরতে পেরে সেই ভুলগুলো সমাধান করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে সফলতা অর্জন করব এবং বাকি জীবনটা অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে অন্যের ভুলগুলো না খুঁজে বরং অন্যের ভুল গুলো ধরিয়ে দিয়ে তাদেরকে ভুল শুধরানোর সুযোগ দিতে হবে। একই সাথে নিজেদের ভুলগুলো যদি আমরা নিজেরা ধরতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের জীবনে তখন আর কোন ধরনের ভুল থাকবেনা। এজন্য নিজের ভুল অবশ্যই নিজেকে ধরে সেই ভুলগুলো সমাধান করার চেষ্টা করতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
