সময়ের সাথে প্রতিযোগিতা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে সময়ের সাথে প্রতিযোগিতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে আমরা সবসময় চেষ্টা করবো যাতে করে সময়ের সাথে প্রতিযোগিতা করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। আপনি যদি সময়ের সাথে প্রতিযোগিতায় হেরে যান তাহলে আপনি কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না এবং সব সময় আপনার জীবনটা পিছনের দিকে পড়ে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে আমরা সবসময় চেষ্টা করব যাতে করে কেউ আমাদের কখনো কোনো ক্ষতি করতে না পারে এবং সময়ের সাথে তাল মিলিয়ে সবসময় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যদিও সমাজ সাথে তাল মিলিয়ে চলা মুখের কথা নয়। এজন্য আমরা একটা জিনিস মনে রাখ যাতে করে আমরা জীবনে অবশ্যই উন্নতি লাভ করতে পারি।
আসলে কিছু কিছু মানুষ রয়েছে যারা কখনো সময়কে সঠিকভাবে ব্যবহার না করে জীবনের সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে তারা কখনো জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারে না। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা ভালোভাবে বেঁচে থাকতে চাই এবং নিজেদের বাকি জীবনটা একটু আনন্দের মধ্যে কাটাতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের জীবনে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আপনি সময়ের সাথে যতই তাল মেলানোর চেষ্টা করুন না কেন তোমার কিন্তু কখনো আপনার সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করবে না। অর্থাৎ আপনাকে পুরোপুরি সময়ের সাথে চলতে হবে এবং সময় মত সবকিছু করতে হবে।
একটা মানুষ জীবনে যদি সময় মত সবকিছু করতে পারে তাহলে সে অবশ্যই জীবনে উন্নতি লাভ করতে পারবে এবং সবকিছুর উপরে সে একদিন পৌঁছে যেতে পারবে। এই পৃথিবীতে যারা জীবনের সঠিকভাবে সময়কে কাজে লাগাতে পেরেছে তারাই কিন্তু জীবনে জয়লাভ করেছে এবং তারা কখনো আর পিছনের দিকে ফিরে তাকানোর সময় পায়নি। কেননা আমরা যদি অন্যান্য মানুষদেরকে আমাদের সাথে করে এগিয়ে চলার চেষ্টা করতে চাই তাহলে কিন্তু তাদেরকেও সময় মত সবকিছু করার মতো মন-মানসিকতা রাখতে হবে। কেননা আপনি কখনো একজন অলস প্রকৃতির লোকের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে কখনোই পারবেন না। এজন্য সকলকে সময় সম্পর্কে সঠিক জ্ঞান রাখতে হবে।
আসলে আমরা যদি সবাই সঠিক জ্ঞান রাখতে পারি সময় সম্পর্কে তাহলে অবশ্যই আমরা জীবনে ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবো এবং বাকি জীবনটা অনেক বেশি সুখে শান্তিতে কাটাতে পারব। এই পৃথিবীতে এমন কিছু মানুষদেরকে আমরা দেখতে পাই যারা সবসময় চেষ্টা করে কি করে অলসের মতো জীবন যাপন করবে এবং জীবনে কখনো তারা পরিশ্রম করবে না। আসলে এইসব মানুষেরা কখনো সময়ের সাথে প্রতিযোগিতা করে পারেনা। আর যারা জীবনে সবার সাথে প্রতিযোগিতা করে জীবনে জয়লাভ করতে পারে তারাই কিন্তু একমাত্র উন্নতির সর্ব শিখরে পৌঁছে যেতে পারে। এজন্য আমরা সব সময় সময় মতো কাজ করব এবং সময় অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
