একতা।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে একতা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে মানুষের মধ্যে যদি একতা না থাকে তাহলে মানুষ কখনো সঠিকভাবে বসবাস করতে পারে না এবং সেই সমাজের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই পৃথিবীতে একতা আছে বলে আমরা মানুষ জাতি এখনো এই পৃথিবীতে বেঁচে আছি এবং আমাদের অস্তিত্ব এখনো রক্ষা হয়ে আছে। একটা জিনিস আপনাকে সবসময় মনে রাখতে হবে যে আপনি যদি একটু ভালোভাবে বেঁচে থাকতে চান তাহলে আপনার দেশের মানুষের মধ্যে একতা যেমন দরকার ঠিক তেমনি আপনার এলাকার মানুষের মধ্যে অবশ্যই সবাই মিলে মিশে একসঙ্গে বসবাস করা দরকার। আসলে এই একতা একজন মানুষকে সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
আর মানুষের মধ্যে যদি এই একতা না থাকতো তাহলে মানুষ কখনো সুখে শান্তিতে বসবাস করতে পারতো না এবং মানুষের জীবনে বিভিন্ন ধরনের বিপদ বিভিন্ন সময় হতে পারতো। আসলে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পেয়েছি যে এই পৃথিবীতে যেসব দেশের মধ্যে কোন ধরনের একতা নেই সেই সব দেশ কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। আর যে দেশের মানুষের মধ্যে একতা রয়েছে সেই দেশটা কিন্তু আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেছে এবং তারা সব দিক থেকে আজ অন্যান্য দেশ অপেক্ষায় এগিয়ে আছে। এজন্য আমাদের মনে রাখতে হবে যে একতা হলো প্রত্যেকটা মানুষের মধ্যে একটা বল এবং এই একতা থাকার জন্য কিন্তু কেউ আমাদেরকে কখনো ক্ষতি করতে পারবে না।
কেউ যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করে তারা সর্বপ্রথম আমাদের এই একতা দেখে ভয় পেয়ে যাবে এবং আমাদের থেকে সবাই দূরে সরে থাকার চেষ্টা করবেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যেহেতু আমরা সারা জীবন কখনো বেঁচে থাকবো না। শুধুমাত্র বেঁচে থাকবে আমাদের ভালো আচরণ এবং আমাদের ভালো কাজ। তাই আমরা সবসময় চেষ্টা করব মানুষের উপকার করার এবং মানুষের পাশে থেকে তাদের জীবন থেকে সকল বিপদ গুলো দূর করে দেয়ার জন্য। আর আমরা যদি সবাই মিলে একসঙ্গে বসবাস করতে পারি এবং একে অন্যের সাহায্য করতে পারি তাহলে কিন্তু আমাদের মধ্য থেকে এই ধরনের খারাপ জিনিস গুলো সবসময় দূরে সরে থাকার চেষ্টা করবে।
আসলে আপনি যদি সমাজে একা থাকেন তাহলে অন্যান্য মানুষগুলো আপনার ক্ষতি করার চেষ্টা করবে এবং আপনার জীবনে খুব দ্রুত ক্ষতি নেমে আসবে। কেননা যারা একা থাকে তারা অনেকটা দুর্বল প্রকৃতির মানুষ হয়ে থাকে এবং তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করে তাদের প্রথম টার্গেট হয় এই ধরনের মানুষ। এজন্য আমরা সব সময় সবাইকে নিয়ে একসাথে মিলেমিশে বসবাস করার চেষ্টা করব এবং আমাদের মধ্যে যদি একতা থাকে তাহলে আমরা সকল ধরনের সমস্যার বিরুদ্ধে একসাথে সবাই মোকাবেলা করার চেষ্টা করব। এভাবে যদি আমরা সবাই মিলেমিশে একসাথে সমাজে বসবাস করতে পারি তাহলে আমাদের সমাজের মধ্য থেকে বিভিন্ন ধরনের খারাপ জিনিস গুলো দিন দিন কমে যাওয়ার চেষ্টা করবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
