কাছের মানুষ পর হাওয়া।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কাছের মানুষ পর হাওয়া সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


christmas-wallpaper-2906458_1280.jpg



লিংক


এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে ভালবাসার চেষ্টা করে এবং সবসময় তাদের বিপদে-আপদে পাশে থাকার চেষ্টা করে। আসলে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ধরনের হলেও অধিকাংশ মানুষেরা কিন্তু কখনো মানুষের উপকার করার চেষ্টা করে না এবং মানুষের বিপদে আপদে তারা কখনো পাশে থাকে না। একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে যারা আমাদের কাছের মানুষের তাদেরকে সবসময় ভালোবাসা এবং তাদের সাথে ভালো সময় কাটানোর জন্য। আসলে এই কাছের মানুষগুলোকে যদি আমরা ভালবাসতে না পারি তাহলে কিন্তু এই কাছের মানুষগুলো আমাদের থেকে দূরে সরে যাবে এবং তারা পরবর্তীতে আর কখনো আমাদেরকে ভালবাসবে না।


একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে এই পৃথিবীতে যারা কাছের মানুষকে একবার হারিয়ে ফেলে তারা কিন্তু দ্বিতীয় বার এই কাছের মানুষগুলোকে আর নিজেদের কাছে টেনে আনতে পারে না এবং তাদের জীবনটা পুরো নরকে পরিণত হয়। আসলে সারাদিন কঠোর পরিশ্রম করার পর আপনি যখন বাড়ি যাবেন তখন বাড়ির পরিবারের মানুষগুলোর হাসি মুখ দেখলে আপনার কিন্তু সারাদিনের কষ্ট দূর হয়ে যাবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যে মানুষগুলো আমাদের সুখ শান্তির জন্য অনেক কিছু মুখ বুজে সহ্য করে তাদেরকে যদি আমরা পর করে দিই তাহলে কিন্তু এই পৃথিবীতে আমাদের কাছ থেকে প্রকৃত ভালোবাসার মানুষগুলোকে আমরা পর করে দেবো।


আসলে এইভাবে কিন্তু আমরা কখনো জীবনে প্রকৃত সুখ শান্তি নিয়ে বেঁচে থাকতে পারবো না এবং আমাদের জীবনটা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে দিয়ে কাটতে থাকবে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা মানুষের কাছ থেকে প্রকৃত সুখ শান্তি পাবার চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা এই কাছের মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করব এবং তাদের সকল ধরনের চাহিদা পূরণ করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাব। একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যখন আপনার কাছের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারবেন সেই হাসি দেখে আপনার যতটা শান্তি হবে সেই শান্তি কিন্তু আপনি কখনো খুঁজে পাবেন না।


এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারি এবং এই জীবনে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করে আমাদের পরিবারের মানুষগুলোকে সুখে শান্তিতে রাখতে পারে। আসলে নিজেদের পরিবারের মধ্যে যখন সুখ শান্তি বিরাজ করবে তখন কিন্তু পৃথিবীর সবকিছু আমাদের কাছে অনেক ভালো মনে হবে এবং একই সাথে আমরা অন্যান্য মানুষগুলোর তখন সাহায্য করার মত মন মানসিকতা তৈরি করতে পারব। এজন্য আমরা কখনো আমাদের কাছের মানুষগুলোকে পর করার চেষ্টা করবো না এবং তারা যদি একবার আমাদের কাছ থেকে পর হয়ে যায় তাহলে আমাদের জীবনটা পুরো দুঃখে ভরে যাবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।