কথার দাম।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে কথার দাম সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
এই পৃথিবীতে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি মানুষকে কোন ধরনের কথা বলে থাকি তাহলে আমাদের অবশ্যই সেই কথা অনুযায়ী কাজ করতে হবে এবং এইভাবে আমরা যদি আমাদের নিজেদের কথার দাম রাখতে পারি তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ আমাদেরকে বিশ্বাস করবে। একটা জিনিস হয়তোবা আপনারা খেয়াল করে দেখেছেন যে এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা কখনো নিজেদের কথার দাম রাখে না অর্থাৎ তারা মানুষকে এক ধরনের কথা বলে এবং তাদের সেই কথা অনুযায়ী তারা কখনো চলাফেরা করার চেষ্টা করে না। আসলে এই মানুষগুলোকে কেউ কখনো বিশ্বাস করে না এবং সব সময় তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে।
আসলে যারা ভন্ড প্রকৃতির লোক তারা কখনো জীবনে ভালো কোন কাজ করে না এবং সব সময় অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সব সময় মানুষের ক্ষতি না করে বরং মানুষের উপকার করার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ আমাদেরকে বিশ্বাস করবে এবং সব সময় সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আসলে এই পৃথিবীতে যারা নিজেদের কথার দাম রাখতে পারে তাদেরকে প্রত্যেকটা মানুষ অনেক বেশি ভালোবাসে এবং তাদের কথামতো সবাই সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করে। কেননা ভালো মানুষ কখনো অন্য কারো ক্ষতি করার মোটেও চেষ্টা করে না।
আসলে এইভাবে আমরা যদি আমাদের জীবনটাকে সুন্দরভাবে তৈরি করতে পারি তাহলে দেখবেন যে প্রত্যেকটা মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসবে এবং কেউ কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করবে না। এজন্য আমরা সব সময় কোন মানুষকে যদি কোন কথা বলে থাকি তাহলে সেই কথা অনুযায়ী সব সময় সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করব এবং একই সাথে তাদের জীবনে যাতে কোনো ধরনের ক্ষতি না হয় এজন্য আমরা চেষ্টা করব। আসলে এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ রয়েছে যারা মানুষের সাথে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের আচরণ করে। আবার কিছু কিছু মানুষ আছে যারা কিন্তু তাদের কথার দামের জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে দেয়।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের জীবন থাকতে আমরা কখনো নিজেদের কথার খেলাপ করবো না। অর্থাৎ আমরা সবসময় চেষ্টা করব যাতে করে আমরা অন্যের কথার দাম যেমন দেবো ঠিক তেমনি আমাদের নিজেদের কথার দাম দেওয়ার চেষ্টা করব। এভাবে যদি আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারি তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষকে মানুষ বিশ্বাস করবে এবং প্রত্যেকটা মানুষের প্রতি তাদের একটা আলাদা ভরসা থাকবে। এজন্য আমরা সব সময় চেষ্টা করবো যাতে করে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারি এবং আমরা মানুষের কাছে একটা ভালো জায়গায় অবস্থান করতে পারি। আসলে এই পৃথিবীতে কথার দাম সবথেকে বেশি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
