নিজেদের পরিবর্তন করতে হবে।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে নিজেদের পরিবর্তন করতে হবে সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে প্রত্যেকটা মানুষ যেমন পরিবর্তনশীল ঠিক এই পরিবর্তনের সাথে সাথে আমরা যদি নিজেদেরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা না করতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে কখনো ভালো হতে পারব না এবং আমরা আমাদের নিজেদেরকে একটা ভালো জায়গায় কখনো পৌঁছে যেতে পারবো না। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের পরিবর্তন করতে পারি তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করে এই পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারব। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমরা যদি এই পৃথিবীটাকে সুন্দর করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে ভাল কাজ করতে হবে।
একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে যারা খারাপ মানুষ তারা কখনো নিজেদেরকে পরিবর্তন করতে চায় না এবং তারা নিজেদের খেয়াল খুশি মতো সবসময় চলাফেরা করার চেষ্টা করে। আসলে এই মানুষগুলো অনেকটা খারাপ প্রকৃতির হয়ে থাকে এবং তাদের মন মানসিকতা এতটাই খারাপ যে তারা কখনো অন্য মানুষের ভালো করতে চায় না বরং সব সময় চেষ্টা করে অন্য মানুষ যাতে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে থাকে। একটা জিনিস আমরা সবসময় মেনে চলার চেষ্টা করব যাতে করে আমরা যতই বিপদের সম্মুখীন অথবা যতই অভাবের সম্মুখীন হই না কেন আমরা কিন্তু কখনো নিজেদের আচরণটা পরিবর্তন করার চেষ্টা করব না।
একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখতে পাই যে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা লোভে পড়ে নিজেদেরকে পরিবর্তন করে খারাপ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এর ফলে কিন্তু তারা নিজেদের জীবনের সর্বনাশ সবসময় নিজেরাই ডেকে আনে। আর এই মানুষগুলো যদি একবার খারাপও পরিণত হয়ে যায় তাহলে কিন্তু তারা কখনো আর ভালোর দিকে এগিয়ে আসতে পারে না এবং তাদের জীবনটা পুরো নরকে পরিণত হয়। এজন্য আমরা সব সময় এমন কিছু করার চেষ্টা করব যাতে করে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা আমাদের জীবনটাকে সবসময় সুন্দর ভাবে সাজাতে পারি।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি মানুষ অবশ্যই ভালোর দিকে পরিবর্তন হতে পারে তাহলে পৃথিবীটা আমাদের কাছে অনেক বেশি সুন্দর হবে আর যদি সব সময় খারাপের দিকে চলে যায় তাহলে কিন্তু আমাদের পৃথিবীটা আস্তে আস্তে নরকে পরিণত হবে। এজন্য আমরা সবসময় চেষ্টা করব যাতে করে এই পৃথিবীতে আমরা সুন্দর কোন কিছু নিয়ে আসতে পারি এজন্য আমাদের সবসময় চেষ্টা রাখতে হবে ভালো কিছু করার জন্য এবং যারা খারাপ রয়েছে তাদেরকে পরিবর্তন করে ভালোর দিকে আনার জন্য আমাদের অবশ্যই চেষ্টা করতে হবে। এর ফলে কিন্তু আমরা আমাদের পৃথিবীটাকে একটা সুন্দর পৃথিবীতে রূপান্তরিত করতে পারব।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
