অতিরিক্ত চিন্তা করা ভালো না।

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত চিন্তা সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


thinking-5616867_1280.webp



লিংক


আসলে এই পৃথিবীতে যারা অতিরিক্ত চিন্তা করে তারা কিন্তু কখনো জীবনের জয়ী হতে পারে না এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা পরাজয় স্বীকার করে নেয়। জীবনের চিন্তাভাবনার অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু অতিরিক্ত চিন্তাভাবনা কিন্তু কখনোই ভালো নয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করলে দেখতে পাই যে সাধারণত অলস প্রকৃতির মানুষেরা জীবনে অতিরিক্ত চিন্তা করে এবং তাদের এই অতিরিক্ত চিন্তাভাবনার জন্য কিন্তু তারা কোন ধরনের কাজ কখনো সঠিকভাবে সম্পন্ন করতে পারে না। যেহেতু তারা কোন ধরনের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে পারে না তাই তাদের জীবনটা পুরো অন্ধকারের মধ্যে কাটিয়ে যায় এবং অনেক বেশি দুঃখ কষ্ট নিয়ে তারা বেঁচে থাকে।


একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যদি জীবনে প্রতিটা ক্ষেত্রে চিন্তাভাবনা অনুযায়ী সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। আসলে আমরা যদি আমাদের চিন্তা গুলোকে পরিশ্রমের মাধ্যমে বাস্তবে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমরা জীবনের সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আসলে কিছু কিছু মানুষদের আমরা দেখতে পাই যারা সবসময় অতিরিক্ত চিন্তা করে এবং চিন্তা করতে করতে তাদের মূল্যবান সময়গুলোকে তারা নষ্ট করে ফেলে। একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে সময় নিয়ে চিন্তা করা উচিত কিন্তু সে চিন্তাকে বেশি দূর পর্যন্ত নিয়ে যাওয়া কখনো উচিত নয়।


আর যারা জ্ঞানী মানুষ তারা সবসময় চিন্তা করতে করতে কাজ করেন। এতে তাদের চিন্তাটা হয়ে যায় এবং একসাথে সময় নষ্ট হয় না। আসলে আমাদের এই পৃথিবীতে আমাদের এই অতিরিক্ত চিন্তাভাবনার জন্য কিন্তু আমরা সব সময় নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে নিয়ে যাই। কিছু কিছু ক্ষেত্রে আমরা একটা জিনিস সবসময় খেয়াল করে দেখেছি যে অনেক মানুষ হয়েছে তারা অতিরিক্ত চিন্তাভাবনা করে এবং এই অতিরিক্ত চিন্তাভাবনার জন্য কিন্তু তারা জীবনে কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে। এছাড়াও তারা এমন ধরনের উল্টোপাল্টা চিন্তা ভাবনা করে যাতে করে তাদের জীবনটা সেখানে থেমে যায় এবং তারা কখনো আর ভালো কোন জিনিস নিয়ে চিন্তাভাবনা করতে পারে না।


এজন্য আমাদের সব সময় প্রয়োজনের অতিরিক্ত কখনো চিন্তা করা উচিত নয় এবং প্রত্যেকটা চিন্তাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করতে হবে। আর আমরা যদি আমাদের চিন্তাভাবনাকে বাস্তবে রূপান্তরিত করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা সব সময় একটা ভালো জায়গায় অবস্থান করতে পারব। এজন্য যারা অতিরিক্ত চিন্তাভাবনা করে তারা কিন্তু সমাজে সবসময় পিছিয়ে থাকে এবং সমাজের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে তারা সব সময় বঞ্চিত হয়। তাইতো এই অলসের মতো অতিরিক্ত চিন্তাভাবনা না করে বরং প্রত্যেকটা চিন্তাভাবনাকে কাজে লাগিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং জীবনটাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।



PUSS_TQRxQN_ls9y5lDjLoeb.png


লিংক


আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।

Sort:  

Shouldn't people think more? Meditation is the best practice for one's mind.

Coin Marketplace

STEEM 0.06
TRX 0.31
JST 0.060
BTC 66360.41
ETH 1997.94
USDT 1.00
SBD 0.50