অতিরিক্ত লোভ কখনো ভালো নয়।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে অতিরিক্ত লোভ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
আসলে যারা অতিরিক্ত লোভী মানুষ তারা জীবনে কখনো ভালো হতে পারে না এবং তাদের জীবনে সারা সময়টা তারা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে কাটতে থাকে। একটা জিনিস আপনি সবসময় খেয়াল করে দেখবেন যে এই পৃথিবীতে যারা অতিরিক্ত লোভী মানুষ তাদের কাছে যত বেশি অর্থ থাকুক না কেন তারা কিন্তু কখনো এই অর্থ নিয়ে খুশি থাকতে পারে না। অর্থাৎ এই অর্থের থেকেও আজ তাদের জীবনে আরও অনেক বেশি কিছু চাওয়ার রয়েছে। আসলে তারা যদি এই অতিরিক্ত জিনিস তাদের নিজেদের জীবনে পূরণ করতে না পারে তাহলে কিন্তু তারা জীবনে সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং তারা মনে করে যে তাদের জীবনে সুখ-শান্তি গুলো কিছুই নেই। যদিও এই অতিরিক্ত লোভী মানুষের জীবনে অনেক জিনিস থাকে।
একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে যারা অতিরিক্ত লোভী তারা কিন্তু কখনো অন্য মানুষের কাছে ভালো হতে পারে না এবং তারা শুধুমাত্র স্বার্থপর এর মত নিজেরা ভালোভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি শুধুমাত্র নিজেদের বেঁচে থাকার জন্য শুধুমাত্র চেষ্টা করে যাই এবং কখনো অন্য মানুষের উপকার করার চিন্তাভাবনা না করে থাকি তাহলে কিন্তু আমরা কখনো জীবনে সুখী হতে পারব না। আসলে এই অতিরিক্ত লোভী মানুষগুলো কিন্তু তাদের এই অতিরিক্ত লোভের জন্য বড় কোনো বিপদে পড়ে যায় একসময়। অর্থাৎ তারা অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য বিভিন্ন রকম খারাপ পথ অবলম্বন করে থাকে।
একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি অতিরিক্ত লোভী না হয়ে বরং সাধারণভাবে জীবন যাপন করার চেষ্টা করি এবং সাধারণভাবে নিজেদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে অবশ্যই আমরা এই জীবনে সুখ শান্তি উপভোগ করতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমাদের বেঁচে থাকতে গেলে শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো যদি আমাদের জীবনে আমরা মেটাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে আর অন্য কিছুর প্রয়োজন কখনোই নেই। আসলে অতিরিক্ত জিনিস শুধুমাত্র আপনার জীবনটাকে অনেকটা চাপের মধ্যে রেখে দেবে এবং আপনি কখনো এই চাপের থেকে বের হয়ে এসে সুন্দর সময় কখনো কাটাতে পারবেন না।
এজন্য একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে যে অতিরিক্ত লোভ কখনো ভালো নয়। আর অতিরিক্ত লোভী মানুষকে কেউ কখনো পছন্দ করেনা এবং তাদের থেকে সবাই দূরে থাকার চেষ্টা করে। কেননা তারা তাদের এই অতিরিক্ত লোভের জন্য তারা যেকোন মানুষের ক্ষতি করতে দুইবার চিন্তা-ভাবনা করে না। এজন্য আমরা সব সময় একটা সহজ-সরল জীবন যাপন করার চেষ্টা করব এবং এই সহজ-সরল জীবন যদি আমরা সবাই মিলে উপভোগ করতে পারি তাহলে আমরা সবাই মিলে সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং জীবনের বাকিটা সময় অনেক বেশি আনন্দ ফুর্তিতে কাটাতে পারব। এজন্য সব সময় আমাদের ভালো মন মানসিকতা নিয়ে মানুষের উপকার করতে হবে এবং সবাইকে নিয়ে একসাথে বাঁচতে হবে।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
