টাকা দিয়ে সবকিছু হয় না।
আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে টাকা দিয়ে সবকিছু হয় না সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।
লিংক
পৃথিবীতে বর্তমানে টাকা ছাড়া কোন কিছু হয় না এবং সবাই এই অর্থের অহংকার দেখিয়ে মানুষের জীবনের সুখ কিনে নেওয়ার চেষ্টা করে। একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি টাকা দিয়ে অন্যের সুখ কিনে নেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু সেই সুখ দিয়ে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না এবং আপনি আপনার জীবনটাকে কখনো একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন না। এজন্য আপনাকে সবসময় ভালো মানুষ হতে হবে এবং সবাইকে নিয়ে এক জায়গায় বসবাস করতে হবে।
কিছু কিছু মানুষ আছে যারা টাকা ছাড়া কোন কিছু বোঝেনা এবং তাদের এই অতিরিক্ত অর্থের অহংকারে তাদের সারা জীবনের কোন মানুষ তাদের পাশে আসে না এবং সবাই তাদেরকে অনেক বেশি ঘৃণা করে এবং তাদের থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। আসলে এই ধরনের মানুষকে কেউ কখনো পছন্দ করতে চায় না এবং তাদের কাছে যতই অর্থ থাকুক না কেন মানুষ কখনো তাদের ভালো সময়টা তাদের সাথে কাটানোর চেষ্টা করে না। কেননা তারা কখনো ভালো সময়ের মূল্য বুঝতে চেষ্টা করে না।
একটা জিনিস মনে রাখতে হবে যে এই জীবনে আপনি যদি ভালোভাবে বেঁচে থাকতে চান তাহলে অবশ্যই এই অর্থের অহংকার থেকে সরে এসে ভালো মানুষ হতে হবে এবং ভালো মানুষের মতো জীবনে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করতে হবে। এভাবে যদি আপনি চেষ্টা করতে পারেন তাহলে অবশ্যই আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন এবং আপনি আপনার জীবনটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে নিয়ে যেতে পারবেন। এজন্য প্রত্যেকটা মানুষকে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে।
আর এই পৃথিবীতে ভালো মানুষকে সবাই অনেক বেশি পছন্দ করে এবং যারা অর্থের অহংকার দেখিয়ে বেঁচে থাকার চেষ্টা করে তাদেরকে কেউ কখনো পছন্দ করেনা এবং মন থেকে তাদেরকে সবাই অনেক বেশি ঘৃণা করে। এজন্য আমরা জীবনে ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালো কাজ করব এবং ভালো কাজ করে জীবনে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যাতে করে আমরা আমাদের নিজেদের জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সবাইকে কাছে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি।

লিংক
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্ট।
love it